প্রধান সূচি

Tuesday, May 22nd, 2018

 

পাইকগাছায় সপরিবারে মাদক ব্যবসায়ী আটক ।। ৫ পুলিশ আহত

পাইকগাছা থানা পুলিশ বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ মাদক বিক্রেতা রহমতকে সপরিবারে আটক করেছে। থানা পুলিশ মঙ্গলবার দুপুরে পৌরসভার নিজ বাড়ী থেকে দুই মেয়েসহ রহমত দম্পত্তিকে আটক করে। এ সময় রহমতের পরিবারের লোকজন পুলিশের উপর চড়াও হলে ৫ পুলিশ কমবেশি আহত হয়। এ ঘটনায় থানায় পুলিশের উপর হামলা ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওসি আমিনুল ইসলাম বিপ্লব ও ওসি (তদন্ত) এসএম শাহাদাৎ হোসেনের নেতৃত্বে থানা পুলিশের বিশেষ একটি টিম মঙ্গলবার দুপুরে এলাকার মাদক সম্রাট হিসেবে খ্যাত রহমত আলীর পৌরসভার ৫নং ওয়ার্ডে সরল গ্রামস্থ বাড়ীতে অভিযান চালান। অভিযানে থানার কয়েকজনবিস্তারিত পড়ুন


পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় পিতা-পুত্র আহত

পাইকগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় পিতা-পুত্র আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় প্রতিপক্ষদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যার দিকে সরল বায়তুল কারিম জামে মসজিদের দক্ষিণ পাশের ইটের রাস্তার উপর পৌরসভার ৫নং ওয়ার্ড সরল গ্রামের মৃত তালেব আলী গাইনের ছেলে মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ আলী গাইনের সাথে একই এলাকার মৃত মহিউদ্দীন সরদারের ছেলে বিএনপি নেতা মনিরুজ্জামান মনি ও তার দুই ছেলের সাথে ইফতারী খাওয়ার বিষয় নিয়ে বিভিন্ন তর্ক বিতর্ক হয়। তর্ক-বিতর্কের এক পর্যায়ে প্রতিপক্ষ মনিরুজ্জামান গংরা মোহাম্মদ আলী গাইনবিস্তারিত পড়ুন


বাগেরহাটে মটরসাইকেল চাপায় সাবেক ইউপি সদস্য নিহত

বাগেরহাট-খুলনা মহাসড়কের কররী সিএন্ডবি বাজার এলাকায় দ্রুতগামি মটরসাইকেল চাপায় সাবেক ইউপি সদস্য শেখ মুজিবুর রহমান (৭৮) নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে এই সড়ক দূর্ঘটনা ঘটে। নিহত মুজিবুর রহমান বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের ক্ষুদ্রচাকশ্রী গ্রামের মৃত তছির উদ্দিন শেখের ছেলে। তিনি রাখালগাছি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন। তিনি এক মেয়েসহ ১১ সন্তানের জনক ছিলেন। নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে শেখ মুজিবুর রহমান সিএন্ডবি বাজারের একটি ফলের দোকান থেকে ফল কিনে রাস্তা পার হচ্ছিলেন। এসময় খুলনার দিক থেকে আসা বাগেরহাটগামী একটি দ্রুতগতির মটরসাইকেল তাকেবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

ইন্দুরকানীতে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার বিকেলে মরহুম মোদাচ্ছের আলী শিকদার স্মরণে ইন্দুরকানী ডেভলপমেন্ট অর্গানাইজেশন (আইডিও) এর আয়োজনে এ সংবর্ধনা দেয়া হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী। বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল করিব তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মীর একেএম আবুুল খায়ের, পত্তাশী ইউপি চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন হাওলাদার, প্রভাষক শারমিন হোসেন, শিক্ষক হেলাল উদ্দিন গাজী, শিক্ষার্থী মো. শাকিল শেখ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাকিল মাহমুদ পলাশ। এ সময় উপস্থিত ছিলেন,বিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে ভেজাল বিরোধী অভিযান

ভ্রাম্যমান আদালতে জরিমানা ও কারাদন্ড প্রদান

জেলার স্বরূপকাঠী উপজেলার ভ্রাম্যমান আদালতে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানাসহ সমর কান্তি সমদ্দার নামে এক ভূয়া ডাক্তার এবং মো. ফারুক হোসেন নামে এক কারেন্ট জাল ব্যবসায়ীকে কারাদন্ড প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার ইন্দ্রেরহাট ও মিয়ারহাট বন্দরে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কাওছার হোসেন এ দন্ড প্রদান করেন। আদালতে সমর কান্তি সমদ্দার নামে ওই ভূয়া ডাক্তারকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ লক্ষ টাকা জরিমানা এবং একই সাথে অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial