প্রধান সূচি

পিরোজপুরে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন

পিরোজপুর জেলায় আনুষ্ঠানিকভাবে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ অভিযান-২০১৮ এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার জেলা প্রশাসক ও জেলা খাদ্য শষ্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি আবু আহমেদ ছিদ্দীকী পিরোজপুর সদর গোডাউনে উপস্থিত ৮ জন কৃষকের কাছ থেকে ধান ক্রয় করে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) সঞ্জিত চাকমা, ক্রয় কমিটির সদস্য চান মিয়া মাঝিসহ সাংবাদিক, খাদ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, অভিযানের অংশ হিসেবে এবারে জেলায় মোট ধান ক্রয়ের লক্ষমাত্রা ধরা হয়েছে ৫৪০ মেট্রিক টন খাদ্য শষ্য। এরমধ্যে সদর উপজেলায় ৫০ মেট্রিক টন, ইন্দুরকানিতে ২০ মেট্রিক টন, কাউখালীতে ২০ মেট্রিক টন, ভান্ডারিয়ায় ২০ মেট্রিক টন, মঠবাড়িয়ায় মেট্রিক টন, নেছারাবাদে ৮০ মেট্রিক টন এবং নাজিরপুর উপজেলায় ৩০০ মেট্রিক টন খাদ্য শষ্য ক্রয় করার লক্ষমাত্রা ধার্য করা হয়েছে।

উল্লেখ্য, এ বছর প্রতি কেজি ধানের ক্রয় মূল্য ধরা হয়েছে ২৬ টাকা এবং প্রতি মেট্রিক টন ধানের ক্রয় মূল্য ধরা হয়েছে ২৬ হাজার টাকা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial