প্রধান সূচি

পিরোজপুরে মাতৃদুগ্ধ, শিশু খাদ্য বানিজ্যিকভাবে প্রস্তুতকৃত

শিশুর বাড়তি খাদ্য ও ব্যবহারে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

পিরোজপুরে মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও তা ব্যবহারের সরঞ্জামাদি (বিপণন নিয়ন্ত্রণ) আইন-২০১৩ ও বিধিমালা-২০১৭ বিষয়ে জেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সিভিল সার্জন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

পিরোজপুরের সিভিল সার্জন ডা. মোঃ ফারুক আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমান।

সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু, সিনিয়র সাংবাদিক এডভোকেট মাহমুদ হোসেনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তাবৃন্দ।

জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial