প্রধান সূচি

রোগীদের সব ধরনের চিকিৎসা দিতে হবে …সিভিল সার্জন

সকল রোগীদের সাথে ভালো ব্যাবহার করে সাধ্য অনুযায়ী সব ধরনের চিকিৎসা দিতে হবে। বর্তমান সরকার চিকিৎসা সেবা জনগনের দোড় গোড়ায় পৌছে দিতে বধ্য পরিকর। কচুয়ায় মাঠ কর্র্মীদের নিয়ে মাসিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় বাগেরহাটের সিভিল সার্জন ডাঃ অরুন চন্দ্র মন্ডল একথা বলেন। তিনি আরো বলেন, গর্ভবতী মায়েদের মৃত্যুর হাড় কমাতে সিজার করা থেকে নিরুৎসাহীত করতে হবে, সাধারন ডেলিভারীর হাড় বাড়াতে হবে। এজন্য সরকার সব ধরনের সহযোগীতা করছেন।

মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাপস কুমার দাসের সভাপতিত্বে স্বাস্থ্য পরিদর্শক মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ বেলফার হোসেন, বাগেরহাট জেলা মফঃস্বল সাংবাদিক ফোরামের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল।

এর আগে সিভিল সার্জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজী উদ্বোধন করেন ও চার দিনব্যাপী ত্রিশোর্ধ মহিলাদের জরায়ু মুখের ক্যান্সারের ফ্রি পরীক্ষা ও চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন। এসময়ে মেডিকেল অফিসার ডাঃ দীপঞ্জয় মিরবর উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial