প্রধান সূচি

রমজানে সুষ্ঠভাবে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে মসজিদের ইমামদের সাথে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির মতবিনিময়

পবিত্র রমজানে গ্রাহকদের মাঝে সুষ্ঠুভাবে বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে ধর্মপ্রান মুসলমানগনকে ইবাদাত বন্দেগীতে সহযোগিতা করার নিমিত্তে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি ও করনীয় বিষয়ে উদ্বুদ্ধ করনের লক্ষ্যে পিরোজপুর সদর, কাউখালী ও ইন্দুরকানী উপজেলার ইমামদের সাথে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ মতবিনিময় সভায় পিরোজপুর সদর, কাউখালী ও ইন্দুরকানী উপজেলার শতাধিক মসজিদের ইমাম অংশগ্রহন করেন।

মঙ্গলবার সকালে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির অডিটরিয়ামে সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী শংকর কুমার করের সভাপতিত্বে  বক্তব্য রাখেন সহকারী জেনারেল ম্যানেজার ব্রজগোপাল দেবনাথ, সমিতির পরিদর্শক আব্দুল করিম, পল্লী বিদ্যুৎ জামে মসজিদের ইমাম মোঃ মোশারেফ হোসেন, মিনহাজুল নবুয়া জামে মসজিদের ইমাম মুফতী মোঃ শহিদুল ইসলাম, রানীপুর জামে মসজিদেও ইমাম মুফতী আব্দুল হান্নান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial