প্রধান সূচি

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে জর্ডানে পাইকগাছার আব্দুল্লাহ

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে বর্তমানে জর্ডানে অবস্থান করছে পাইকগাছার মেধাবী মাদ্রাসা শিক্ষার্থী হাফেজ গাজী আব্দুল্লাহ (১৫)। ১২ মে থেকে ১৭ মে পর্যন্ত জর্ডানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র প্রতিযোগী হিবেবে অংশগ্রহণ করছে মেধাবী আব্দুল্লাহ। সে পাইকগাছা পৌরসভার ৫নং ওয়ার্ড সরল গ্রামের নূরজাহান মেমোরিয়াল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সত্বাধিকারী শিশু বিশেষজ্ঞ ডাক্তার মুহাম্মদ কওছার আলী গাজী ও কনসালটেন্ট সনোলজিস্ট ডাক্তার জিনাত গুলশান এর ছেলে। আব্দুল্লাহ ঢাকার মার্কাজুততাহফিজ মাদ্রাসার মাদানী নিসাব বিভাগের ছাত্র। এর আগে সে ৪ মার্চ ঢাকাতে ইসলামিক ফাউন্ডেশনে অনুষ্ঠিত জাতীয় কুরআন প্রতিযোগিতায় দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে।

আব্দুল্লাহ বাংলাভিশন টেলিভিশনে পুষ্ঠি পবিত্র কুরআনের আলো প্রতিযোগিতা ২০১৮ এর ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হয়েছে। আগামী ২৭ রমযান প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। এছাড়াও সৌদি দুতাবাসে অনুষ্ঠিত জাতীয় প্রতিযোগিতায় সে একাধিকবার খুলনা বিভাগ থেকে প্রথম স্থান অধিকার করেছে।

আব্দুল্লাহ বৃহস্পতিবার জর্ডানে পৌছায় এবং সফরসঙ্গী হিসাবে তার সাথে রয়েছে মার্কাজুততাহফিজ মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নেছার আহম্মাদ আন নাসেরী। সে সকলের কাছে দোয়া প্রার্থী।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial