প্রধান সূচি

সঞ্জিত সাহা সভাপতি : বীথিকা সাহা সম্পাদক

কাউখালীতে উত্তরায়ণ খেলাঘর আসরের সম্মেলন অনুষ্ঠিত

জেলার কাউখালীতে সাংস্কৃতিক সংগঠন উত্তরায়ণ খেলাঘর আসরের কাউখালী শাখার ১০ম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবুল ফারাহ পলাশ শুক্রবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

পরে ‘‘মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোল” এ শ্লোগনকে সামনে রেখে খেলাঘরের  সংগঠক-কর্মী এবং দুই শতাধিক শিশু কিশোরদের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উত্তরায়ন খেলাঘর আসরের সভাপতি এডভোকেট আনোয়ার হোসেন তালুকদার স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য নাজমুল আহসান অপু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান তালুকদার পল্টন, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য সুব্রত রায়, শিক্ষক ধীরেন হালদার, লিয়াকত আলী লিকু, জাতীয় পরিষদ সদস্য এম এ কুদ্দুস, উপাধ্যক্ষ সঞ্জিত কুমার সাহা, লিটন কৃষ্ণ কর, উত্তরায়ণ খেলাঘর আসরের সাধারণ সম্পাদক গ্রীন তালুকদার প্রমূখ।

সম্মেলনে উপাধ্যক্ষ সঞ্জিত কুমার সাহাকে সভাপতি, বীথিকা সাহাকে সাধারণ সম্পাদক ও সুজন আইচকে সাংগঠনিক সম্পাদক করে উত্তরায়ন খেলাঘর আসর কাউখালী শাখার ৪১ সদস্যের কমিটি গঠিত হয়।

বিকেলে  সাংস্কৃতিক অনুষ্ঠানে খ্যাতিমান শিল্পীবৃন্দ গান পরিবেশন করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial