প্রধান সূচি

ভান্ডারিয়ায় মুক্তিযোদ্ধা মরহুম মোফাজ্জল হোসেন চাঁন মিয়ার স্ত্রী হালিমা বেগমের চেহলাম অনুষ্ঠিত

দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক উপ-মহাদেশের প্রখ্যাত সাংবাদিক মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা মরহুম মোফাজ্জল হোসেন চাঁন মিয়ার স্ত্রী মরহুম হালিমা বেগমের চেহলাম বৃহস্পতিবার তার গ্রামের বাড়ি পিরোজপুরের পূর্ব ভান্ডারিয়া মিয়া বাড়ি জামে মসজিদ কমপ্লেক্স ময়দানে অনুষ্ঠিত হয়েছে।

সকালে মরহুমার রুহের মাগফেরাত কামনায় দোয়ার অনুষ্ঠানে অংশ নেন  তফাজ্জল হোসেন মানিক মিয়ার বড় ছেলে সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, প্রাক্তন সংসদ সদস্য ও দি নিউ ন্যাশন পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি ব্যারিষ্টার মইনুল হোসেন। মরহুমার তিন ছেলে বিশিষ্ট শিল্পপতি মো. জাকির হোসেন নিজাম মিয়া, গার্মেন্টস ব্যবসায়ী মাহমুদ হোসেন, ভান্ডারিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, দৈনিক ইত্তেফাকের অন্যতম পরিচালক রেজাউল আহসান ফাঁগুন ও তার ছেলে জাবের আহসান, পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সহকারী একান্ত সচিব মেজবা উদ্দিন, এডভোকেট মনিরুজ্জামান, স্থানীয় নেতৃবৃন্দর মধ্যে জাতীয়পার্টি জেপির ভান্ডারিয়া উপজেলা আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল হক মনি জোমাদ্দার, যুগ্ন আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, সহকারী কমিশনার ভূমি মো. সাইফুদ্দিন গিয়াস, সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম, দৈনিক ইত্তেফাকের পিরোজপুর অফিস প্রধান মুনিরুজ্জামান নাসিম আলী, ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান চৌধুরী, খান এনামুল করিম পান্না, হুমায়উন কবির, জেপি নেতা ইউসুফ আলী আকন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান খান মো. রুস্তুম আলী, সাবেক ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, বিএনপি নেতা আলমগীর হোসেন, জাকির হোসেন বাচ্চু সিকদার ও জেপি নেতা মোশাররফ হোসেন সরদার প্রমূখ।

এছাড়াও মরহুমার চেহলাম ও গণভোজে শরিক হন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, ভান্ডারিয়া-মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা, ভান্ডারিয়ার ওসি মো. শাহাবুদ্দিন,  ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, জেপির উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল আলম সপন সিকদারসহ ভান্ডারিয়া উপজেলার সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, পিরোজপুর, ভান্ডারিয়ার কর্মরত সাংবাদিক, ব্যবসায়ী এবং বিভিন্নস্তরের হাজার, হাজার মানুষ দোয়ার অনুষ্ঠান ও গণভোজে  শরিক হন।

দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মাহামুদ হোসেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial