প্রধান সূচি

Thursday, May 10th, 2018

 

ভান্ডারিয়ায় ইয়াবাসহ ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

জেলার ভান্ডারিয়া পৌর শহরের লক্ষ্মীপুরা গ্রাম থেকে চার মামলার ওয়ারেন্টভুক্ত আসামী রাজিব মল্লিক (২৮) নামের এক যুবককে বৃহস্পতিবার বিকেলে ৬৮পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে ভান্ডারিয়া থানা পুলিশ। থানার ওসি মো. শাহাবুদ্দিন জানান, মাদক দ্রব্য বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এস আই কাইয়ুমের নেতৃত্বে পুলিশের একটি দল রাজিবের বাড়ির সন্নিকটে একটি আধাপাকা ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। সে চার মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। এর আগে তার ভাই ইকবাল মল্লিককেও মাদকসহ গ্রেফতার করা হয়।


পিরোজপুরে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

পিরোজপুরে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। দন্ডপ্রাপ্ত ব্যক্তি হচ্ছেন সাতক্ষীরা জেলার দেবহাটা গ্রামের মৃত আঃ জব্বার গাজীর ছেলে মোঃ খলিলুর রহমান গাজী (৫৭)। বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মোঃ রফিকুর ইসলাম এ রায় দেন। আদালত আসামীকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর কারা ভোগেরও আদেশ দেন। মামলা সূত্রে জানা গেছে, দন্ডিত খলিল ২০১২ সালের ১০ জুলাই একটি ব্যাগে করে ৪৮ বোতল ফেন্সিডিল নিয়ে বাস যোগে পিরোজপুর আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রন অফিসের কয়েক সদস্য ও ডিবি পুলিশ ওই দিন বিকেলবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় মুক্তিযোদ্ধা মরহুম মোফাজ্জল হোসেন চাঁন মিয়ার স্ত্রী হালিমা বেগমের চেহলাম অনুষ্ঠিত

দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক উপ-মহাদেশের প্রখ্যাত সাংবাদিক মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা মরহুম মোফাজ্জল হোসেন চাঁন মিয়ার স্ত্রী মরহুম হালিমা বেগমের চেহলাম বৃহস্পতিবার তার গ্রামের বাড়ি পিরোজপুরের পূর্ব ভান্ডারিয়া মিয়া বাড়ি জামে মসজিদ কমপ্লেক্স ময়দানে অনুষ্ঠিত হয়েছে। সকালে মরহুমার রুহের মাগফেরাত কামনায় দোয়ার অনুষ্ঠানে অংশ নেন  তফাজ্জল হোসেন মানিক মিয়ার বড় ছেলে সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, প্রাক্তন সংসদ সদস্য ও দি নিউ ন্যাশন পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি ব্যারিষ্টার মইনুল হোসেন। মরহুমার তিন ছেলে বিশিষ্ট শিল্পপতি মো. জাকির হোসেন নিজাম মিয়া, গার্মেন্টস ব্যবসায়ী মাহমুদ হোসেন, ভান্ডারিয়ার সাবেকবিস্তারিত পড়ুন


বাগেরহাটে ধ্বসে পড়েছে স্কুলের ছাদ

বাগেরহাটে স্কুল চলাকালীন একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবনের ছাদ ধ্বসে পড়েছে। এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছে ওই স্কুলের ১১৫ জন শিক্ষার্থীসহ শিক্ষকরা। বৃহস্পতিবার সকালে বাগেরহাট সদর উপজেলার দত্তকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ছাদ ধ্বসের ঘটনা ঘটে। দত্তকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র সাহা জানান, সকালে শিক্ষার্থীরা স্কুলে আসে। পরে স্কুল মাঠে এ্যাসেম্বলি শুরু হলে হঠাৎ বিদ্যালয় ভবনের বারান্দার ছাদ বিকট শব্দ করে ধ্বসে পরে। শিক্ষার্থীরা আতঙ্কে দিকবিদিক ছোটাছুটি করে। কোমলমতি শিক্ষার্থীরা ভীত সন্তস্ত হয়ে পরলে অভিভাবকরা এসে তাদের বাচ্চাকে বাড়িতে নিয়ে যান। স্কুল মাঠে এ্যাসেম্বলি চলাকালে সকলেবিস্তারিত পড়ুন


চ্যাম্পিয়ন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

পিরোজপুরে বসুন্ধরা খাতা কালের কন্ঠ জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতা

পিরোজপুরে বসুন্ধরা খাতা-কালের কন্ঠ জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। কালেরকন্ঠ শুভ সংঘ আয়োজিত এ বিতর্ক প্রতিযোগীতার পৃষ্ঠপোষকতা করছে বসুন্ধরা খাতা। পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান শিক্ষক দিলিপ কুমার মৃধা। ৮টি স্কুলের মধ্যে পিরোজপুর সরকারি বলিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী পর্বের জন্য মনোনীত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালের কন্ঠ শুভ সংঘের সহ-সাধারণ সম্পাদক কুমার শুভ রায়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহম্দে মাইনুল হাসান।বিস্তারিত পড়ুন


বাগেরহাটে গ্রিল কেটে ডাকাতি

বাগেরহাট শহরের কেদ্রীয় বাস টার্মিনাল এলাকায় গ্রিল কেটে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোররাতে কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছে ট্রফিক মোড় এলাকায় সাউথ সুন্দরবন রিয়েল এষ্টেটের অফিসে এই ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতরা ওই অফিসের নৈশ প্রহরীকে জিম্মি করে আলমীরা ভেঙ্গে নগদ দেড় লক্ষাধিক টাকা নিয়ে যায়। সাউথ সুন্দরবন রিয়েল এষ্টেটের ব্যবস্থাপনা পরিচালক ফারক হোসাইন জানান, অজ্ঞাত ডাকাতরা অফিসের পিছন দিক থেকে মই দিয়ে বেয়ে উঠে গ্রিল ভেঙ্গে অফিসে প্রবেশ করে অফিসে থাকা নৈশ প্রহরীকে জিম্মি করে প্রথম কক্ষের আলমীরা ভেঙ্গে নগদ ১ লাখ ৫৩ হাজার টাকা নিয়ে অন্য কক্ষে যাওয়ার চেষ্টাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial