স্বরূপকাঠিতে নিকুঞ্জ বিনোদিনী ফাউন্ডেশনের উদ্বোধন
গরিব ও মেধাবী শিক্ষাথীদের আর্থিক সহযোগিতা প্রদানের লক্ষে স্বরূপকাঠিতে নিকুঞ্জ-বিনোদিনী ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার পূর্ব জলাবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্কুল শিক্ষক বিপুল বরণ মিস্ত্রি পরিবারের সদস্যদের নিয়ে বা ও মায়ের নামে এই ফান্ডেশন উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি এবং বরিশাল সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ অমল কৃষ্ণ বড়াল।
এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, পূর্ব জলাবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অমল চন্দ্র হালদার, বিধুভূষণ মিস্ত্রি, নিধু মিস্ত্রি, পুস্প রানী মিস্ত্রি ও নিরঞ্জন হালদার।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা স্কুল শিক্ষক বিপুল বরণ মিস্ত্রি বলেন, ইতপূর্বে অর্থের অভাবে এই গ্রামের অনেক শিক্ষার্থীর লেখা পড়া বন্ধ হয়ে গেছে। এখন অর্থের অভাবে যেন এখানকার কোন শিক্ষার্থীর শিক্ষা জীবন থেকে ঝড়ে না পরে সে জন্য আমাদের এই উদ্যোগ। প্রথম পর্যায়ে আমরা দেড় লাখ টাকা ফাউন্ডেশনের নামে দান করেছি।
