ভান্ডারিয়ায় প্রবাসীর স্বামীর ভিটা রক্ষায় স্ত্রী’র সংবাদ সম্মেলন
ভান্ডারিয়ায় এক প্রবাসীর স্বামীর বসত ভিটা রক্ষা করতে সংবাদ সম্মেলন করেছেন স্ত্রী। শুক্রবার বিকেলে ভান্ডারিয়া মিডিয়া ক্লাবে উপজেলার ছোট কানুয়া গ্রামের মোঃ ইউনুস হাওলাদারের স্ত্রী মোসাঃ মিনু বেগম উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, তার স্বামী বহুদিন যাবৎ বিদেশে থাকার সুবাদে বাড়ীতে নতুন ভবনের যাবতীয় কাজ করানোর সময় একই গ্রামের আঃ সোবাহান সরদার এর ছেলে মোঃ দুলাল সরদার অবৈধ ভাবে ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে বাড়ী ঘরে হামলা চালিয়ে বাড়ি তৈরীর রড, সিমেন্ট ও ব্যাবহারের বিভিন্ন যন্ত্রপাতীসহ বিভিন্ন মালামাল একটি ট্রাকে ভর্তি করে লুটে নেয় ও বড়ির জমি দখলের চেষ্টা করে।
এসময় থানা পুলিশকে খবর দিলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। কিন্তু পুলিশ চলে গেলে তারা হুমকি দিয়ে বলে, বাড়ি করতে হলে পাঁচ লক্ষ টাকা চাঁদা দিতে হবে। না দিলে যেকোন সময় খুন জখম হবে। এমতাবস্থায় আমি আমার একমাত্র সন্তান নিয়ে আতংকিত ভাবে খুবই মানবেতর জীবন যাপন করছি।
