স্বামী-স্ত্রী’র লাশ উদ্ধার
বাগেরহাটে স্ত্রীকে হত্যা করে আত্মহত্যা
বাগেরহাটে স্ত্রীকে হত্যা করে আত্মহত্যা করেছে স্বামী ইমরান বিশ্বাস (২৭) নামের এক যুবক। বৃহস্পতিবার সকালে নিজ ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে ইমরান। এর আগে বুধবার রাতে স্ত্রী সুমাইয়া আক্তারকে গলাটিপে হত্যা করে স্বামী ইমরান। ইমরান একই গ্রামের জাফর বিশ্বাসের ছেলে এবং স্ত্রী সুমাইয়া বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার কোদালিয়া ইউনিয়নের সরোষপুর গ্রামের আবু বকর শেখের মেয়ে।
পুলিশ ও নিহত সুমাইয়া আক্তারের চাচী হেনা বেগম জানান, সাত মাস আগে একই গ্রামের ইমরানের সাথে আমরা পারিবারিক ভাবে সুমাইয়াকে বিয়ে দেই। তারপর থেকে সুমাইয়া সেখানে সংসার করছিল। বুধবার বিকেলে সুমাইয়া-ইমরান আমাদের (সুমাইয়ার পিতার বাড়ি) বাড়ি থেকে স্বামী ইমরানের সাথে তাদের বাড়িতে যায়। পড়ে রাত ১২টার দিকে আমরা সুমাইয়ার মৃত্যুর খবর শুনে ইমরানের বাড়িতে যাই। ইমরানের সাথে সুমাইয়ার কোনরকম ঝগড়া-ঝাটি ছিল না। তবে বিয়ের সময় ইমরানকে একটি ভ্যান গাড়ি দেয়ার কথা ছিল। সেটা দিতে বিলম্ব হওয়ায় ইমরান সুমাইয়াকে হত্যা করতে পারে। এছাড়া আর কোন কারণ নেই। হেনা আরও বলেন, বৃহস্পতিবার সকালে পুলিশ আসার খবর শুনে ইমরান নিজ ঘরে গিয়ে আত্মহত্যা করে।
মোল্লাহাট ানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মোঃ খায়রুল আনাম জানান, স্ত্রীকে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনস্থলে গেলে স্বামীর আত্মহত্যার খবর পায়। পরে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এখন পর্যন্ত দুই পরিবারের কেউ কোন অভিযোগ করেনি। থানায় লাশ দুটির সুরতহাল শেষে ময়নাত তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
