প্রধান সূচি

Thursday, March 15th, 2018

 

ভান্ডারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

১০১তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান

ভান্ডারিয়ায় এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে বুধবার রাতে স্থানীয় নিজ ভান্ডারিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই দিনব্যপি ১০১তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার। এসময় বিশেষ অতিথি ছিলেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী, সহকারী কমিশনার ভূমি মোঃ সাইফুদ্দিন গিয়াস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন, পার্শবর্তী কাঠালীয়া উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ জাকির হোসেন ফরাজী, ভান্ডারিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দিন খান। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ওবিস্তারিত পড়ুন


বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার … জিয়াউল আহসান গাজী

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী বলেছেন, বর্তমান শেখ হাসিনার সরকার কৃষি বান্ধব সরকার। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে কৃষির উন্নয়নে বিপ্লব ঘটে। কৃষকের মুখে থাকে আনন্দের হাসি। দেশকে এগিয়ে নিতে হলে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই। বৃহস্পতিবার পৌরসভা ও সদর উপজেলা কৃষকলীগের আয়োজিত কৃষক হত্যা দিবস উপলক্ষে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সদর উপজেলা কৃষকলীগের নেতা হুমায়ূন সিকদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল হাকিম হাওলাদার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সভাপতি মতিউর রহমান, জেলা আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন


পরকিয়া প্রেমে বাধা দেয়ায়

স্বরূপকাঠিতে স্ত্রীকে কুপিয়ে আহত করেছে লম্পট স্বামী ও প্রেমিকা

স্বরূপকাঠি উপজেলার দৈহারী গ্রামের হনুফা বেগম (৪০) নামের এক গৃহবধুকে বেধরক পিটিয়ে ও কুপিয়ে হাসপাতালে পাঠিয়েছে তার লম্পট স্বামী জাহাঙ্গীর হোসেন এবং প্রেমিকা কোহিনুর বেগম। বুধবার সন্ধ্যায় একই গ্রামে লম্পট স্বামীর প্রেমিকা কোহিনুর বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত হনুফাকে তার দেবর ইউপি সদস্য আল আমিনসহ স্থানীয়রা উদ্ধার করে স্বরূপকাঠি হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় দেবর আল আমিন বাদী হয়ে তার ভাই জাহাঙ্গীর ও ভাইয়ের প্রেমিকা কোহিনুর বেগমসহ তিনজনকে আসামী করে স্বরূপকাঠি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। হাসপাতালে চিকিৎসাধীন হনুফা অভিযোগ করে বলেন, তিনি বুধবার সন্ধ্যার পরে তারবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় খাল থেকে শিশুর লাশ উদ্ধার

মঠবাড়িয়ায় গোসল করতে গিয়ে নিখোঁজের তিন ঘন্টা পরে তামিম হোসেন (৭) নামের শিশুর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়মাছুয়া খালে প্রতিবেশী শিশুদের সাথে গোসল করতে গিয়ে তামিম নিখোঁজ হয়। তামিম উপজেলার পূর্ব মিঠাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্র ও পৌর শহরের ৩নং ওয়ার্ডের বাসিন্দা রিক্সা চালক আমির হোসেনের একমাত্র ছেলে। জানাগেছে, বৃহস্পতিবার দুপুরে বড়মাছুয়া খালের চরে তামিম আরও তিন শিশু মিলে গোসল করছিল। সাঁতার না জানায় জোয়ারের স্রোতে তামিম মুহূর্তেই পানিতে তলিয়ে যায়। আশপাশের লোকজন সঙ্গে সঙ্গে উদ্ধারের চেষ্টা করলেও শিশুটিকে খুঁজে পায়নি। নিখোঁজের প্রায় তিন ঘন্টাবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়া লক্ষণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

মঠবাড়িয়া উপজেলার লক্ষণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এভারগ্রীন কমিউনিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আনসার উদ্দিন হাওলাদার। এসময় আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, মোস্তফা শাহ আলম দুলাল, আলতাফ হোসেন আফজাল, আঃ হালিম জম্মাদ্দার, রফিকুল ইসলাম জালাল, পান্না মিয়া, ফুল মিয়া হাওলাদার, প্রধান শিক্ষক শুভঙ্কর শীল, সমাজ সেবক শাহাদাৎ হোসেন রাজা প্রমুখ।


স্বামী-স্ত্রী’র লাশ উদ্ধার

বাগেরহাটে স্ত্রীকে হত্যা করে আত্মহত্যা

বাগেরহাটে স্ত্রীকে হত্যা করে আত্মহত্যা করেছে স্বামী ইমরান বিশ্বাস (২৭) নামের এক যুবক। বৃহস্পতিবার সকালে নিজ ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে ইমরান। এর আগে বুধবার রাতে স্ত্রী সুমাইয়া আক্তারকে গলাটিপে হত্যা করে স্বামী ইমরান। ইমরান একই গ্রামের জাফর বিশ্বাসের ছেলে এবং স্ত্রী সুমাইয়া বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার কোদালিয়া ইউনিয়নের সরোষপুর গ্রামের আবু বকর শেখের মেয়ে। পুলিশ ও নিহত সুমাইয়া আক্তারের চাচী হেনা বেগম জানান, সাত মাস আগে একই গ্রামের ইমরানের সাথে আমরা পারিবারিক ভাবে সুমাইয়াকে বিয়ে দেই। তারপর থেকে সুমাইয়া সেখানে সংসার করছিল। বুধবার বিকেলে সুমাইয়া-ইমরান আমাদের (সুমাইয়ার পিতারবিস্তারিত পড়ুন


বাগেরহাটে চারজন রোহিঙ্গাসহ আটক পাঁচ

বাগেরহাটে চারজন রোহিঙ্গাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। বৃহষ্পতিবার সকাল ১১টায় বাগেরহাট শহরের ব্যস্ততম রাহাতের মোড় দিয়ে পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার লেদা রোহিঙ্গা ক্যাম্পের ঠান্ডা মিয়ার ছেলে শুনা আলী (৬৫), শুনা মিয়ার মেয়ে রাশিদা (১৮), আলী হালী ক্যাম্পের আবু তাহেরের মেয়ে মিনারা (১৭), আঃ ছালামের মেয়ে বেবী (১৭) এবং এদের সহযোগী বাংলাদেশী নাগরিক কক্সবাজার জেলার বড় মহেষখালী জাগিরাঘোনা গস্খামের তোফাইল আহমেদের ছেলে মো. ইলিয়াছ (২৮)। রোহিঙ্গাদের বাড়ি মিয়ানমারের রাখাইন ও আরাকান রাজ্যের বিভিন্ন গ্রামে বলে পুলিশ সুত্রে জানা গেছে আটককৃতদের বাগেরহাট মডেল থানায় রেখে জিজ্ঞাসাবাদবিস্তারিত পড়ুন


বাগেরহাটে খাদ্যবান্ধব কর্মসূচীর চার’শ কেজি চাল কালো বাজার থেকে উদ্ধার

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রীর খাদ্যবান্ধন কর্মসূচীর ১০ টাকা কেজি দরের চার’শ কেজি চাল উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ২টার দিকে মোড়েলগঞ্জ থানা পুলিশ উপজেলার খাউলিয়া ইউনিয়নের ধানসাগর গ্রামের বাশার মুন্সির বাড়ি থেকে ৮বস্তা চাল উদ্ধার করে। যার প্রতি বস্তায় ৫০ কেজি করে চাল রয়েছে। খাউলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ওই ওয়ার্ডের ডিলার হিসেবে কাজ করছেন। তিনি নিজেই বুধবার রাতে পল্লীমঙ্গল বাজার এলাকায় থাকা গুদাম থেকেই ওই চাল গোপনে বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ সম্পর্কে বাশার মুন্সি বলেন, বুধবার রাত ১০টার দিকে ডিলারবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial