বাগেরহাটের ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের একটি ইটভাটা মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনুমোদন ছাড়াই ইট পোড়ানোর অভিযোগে মঙ্গলবার দুপুরে যাত্রাপুর ইউনিয়নের মশিদপুর গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মুহাম্মদ শাহরিযার মুক্তার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
নির্বাহী হাকিম মুহাম্মদ শাহরিযার মুক্তার বলেন, বাগেরহাট সদর উপজেলার মশিদপুর গ্রামের শেখ আব্দুর রহমান কোন প্রকার অনুমোদন ছাড়াই ইট তৈরি করছিলেন। স্থানীয় পরিসরে তার ইট পোড়ানোয় এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্থ হচ্ছিল। অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালিয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুসারে ওই ইটভাটা মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
Please follow and like us:
« পিরোজপুরে দুই দিনব্যাপী শিক্ষা মেলা সম্পন্ন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার »
