Tuesday, March 13th, 2018
ইসলাম শান্তির ধর্ম, ইসলামের জন্য যারা সত্যিকারের কাজ করে আমরা যেন তাদের প্রতি সর্বদা সজাগ থাকি … চীফ হুইপ আ. স. ম ফিরোজ এমপি
আজকে মুসলমান কি অবস্থায় আছে? গোত্রে গোত্রে দন্ধ, সিয়া সুন্ন দন্ধ। মুসলমানদের মধ্যে ঝগড়া বিবাদ বাজিয়ে দিয়ে কিছু সংখ্যক দেশ আমাদের মুসলমান ভাইদের সম্পদ লুট করে নিচ্ছে। ইসলামের নামে ধর্মের নামে যারা এই অপকর্ম করে তারা ইসলামের বন্ধু নয়। তারা ইসলামের শত্রু। ইতোমধ্যে সেটি প্রমান হয়েছে। মঙ্গলবার ছারছীনা দরবার শরীফের ১২৮তম বার্ষিক ঈছালে ছওয়াব মাহফিলের শেষ দিন আখেরী মুনাজাতের পূর্বে বাংলাদেশ জাতীয় সংসদের চীপ হুইপ আ. স. ম ফিরোজ এমপি একথা বলেন। এসময় তিনি বলেন, ছারছীনা দরবার অনেক পুরাতন দরবার। যারা সত্যিকারের মুসলমান, যারা আল্লাহর নবীকে পছন্দ করে, আল্লাহর হুকুমবিস্তারিত পড়ুন
প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে পিরোজপুর সনাকের মতবিনিময় সভা
প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা-জবাবাদিহিতা বৃদ্ধি ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে টিআইবি’র সহযোগিতায় সচেতন নাগরিক কমিটি (সনাক) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিস মিলনায়তনে পিরোজপুর সচেতন নাগরিক কমিটির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সনাক সদস্য ড. মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম. এম. মিজানুর রহমান এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আব্দুল মুন্তাকিন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার সতীশ চন্দ্র মন্ডল, হাবিব হাসান মুন্সী, তপা বিশ্বাস, আইরিন ইসলাম এবং মোসাঃ রাজিনাবিস্তারিত পড়ুন
নাজিরপুরে দুই শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা
নাজিরপুরে দুই শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠেছে এক বখাটের বিরুদ্ধে। সোমবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের বুইচাকাঠী গ্রামে ছয় বছরের এক ছেলেকে বলাৎকার ও পাঁচ বছরের এক মেয়েকে ধর্ষণের চেষ্টা করার ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের বুইচাকাঠী গ্রামের মনির মোল্লার ছেলে ফিরোজ মোল্লা (২০) গত সোমবার বিকেলে একই গ্রামের ৬ বছরের এক ছেলেসহ ৫ বছরের এক মেয়েকে নিয়ে স্থানীয় লুৎফর শেখের বাড়িতে যায়। লুৎফর শেখের বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশু দুটিকে ওই বখাটে লুৎফর শেখের ঘরে নিয়ে প্রথমে ছেলেটিকে বলাৎকার করে এবং পরে মেয়েটিকে ধর্ষণেরবিস্তারিত পড়ুন
কাউখালীতে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু
কাউখালী উপজেলার ইউনিয়ন পর্যায়ে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র পরিবারের জন্য ১০ টাকা কেজি করে চাল বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার উপজেলার কাউখালী সদর ইউনিয়নের চাল দেয়া কর্মসূচি বিতরন কালে উপস্থিত ছিলেন কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন এবং ট্যাগ অফিসার উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিস সূত্র জানায়, ইউনিয়ন পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যে ১০ টাকা কেজি দরে খাদ্যশস্য হিসাবে চাল দেয়ার কর্মসূচি গ্রহণ করা হয়। আগামী প্রতি কার্ডের বিপরীতে ৩০ কেজি করে চাল নিতে পারবে একটি হতদরিদ্র পরিবার। ইতোমধ্যে উপজেলায় পাঁচটি ইউনিয়নে ডিলার নিয়োগ দেয়া হয়েছে। ইউনিয়নবিস্তারিত পড়ুন
বাগেরহাটে উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে শেষ হলো আন্তঃস্কুল বিজ্ঞান মেলা
বাগেরহাটে উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে শেষ হলো আন্তঃস্কুল বিজ্ঞান মেলা- ২০১৮। সোমবার সন্ধ্যায় বাগেরহাট স্বাধীনতা উদ্যানে এই মেলার পুরস্কার বিতরন করেন সমাজ কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডাঃ মোজাম্মেল হোসেন এমপি। মেলার উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক মোজাফফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ অরুন চন্দ্র মন্ডল, কচুয়া মাধ্যমিক শিক্ষা অফিসার মানিক অধিকারী বাংলাদেশ ফ্রিডম ফাউ-েশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী, মেলা উদ্যাপন কমিটির সদস্য সচিব ও আস বাংলাদেশের নির্বাহী পরিচালক মোঃ কামরুজ্জামান, বাগেরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাছুদা আক্তার, একাডেমিক সুপার ভাইজারবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় চাঁদাদাবির অভিযোগে দু’যুবক গ্রেফতার
মঠবাড়িয়ায় চাঁদাদাবির অভিযোগে সোমবার গভীর রাতে মিরুখালী বাজার থেকে মাহাবুব খলিফা (২৬) ও রাসেল সর্দ্দার (২৮) নামে দুই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত মাহাবুব উপজেলার গিলাবাদ গ্রামের সুলতান খলিফার পুত্র এবং রাসেল উপজেলার খায়ের ঘটিচোরা গ্রামের খোকন সর্দ্দারের ছেলে। পুলিশ গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করেছে। থানা সূত্রে জানাযায়, মিরুখালী গ্রামের আজাহার আলী হাওলাদারের পুত্র ভাড়ায় চালিত মটরসাইকেল চালক শহিদুল ইসলামের কাছে পার্শবর্তী দাউদখালী ইউনিয়নের মাহাবুব ও রাসেলসহ ৬/৭ জনের সহযোগী বিভিন্ন সময়ে ২লাখ টাকা চাঁদাদাবি করে আসছিল। ওই দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করায় শহিদুলকে বিভিন্ন সময়ে ভয়ভীতিও প্রদর্শনবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার
মঠবাড়িয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে পৌর শহরের বহেরাতলা এলাকা থেকে ১০ পিচ ইয়াবা বড়িসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত শফিকুল ইসলাম (৩২) মিরুখালী ষ্টান্ড সংলগ্ন ফজজুল হকের ছেলে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, গ্রেফতারকৃত শফিক একজন চিহৃত মাদক ব্যবসায়ী। তার নামে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পরম মঙ্গলবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।
মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
জাতির পিতা বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন, জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহর্তা দিবস ও ২৬ স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় মঙ্গলবার সকালে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জি এম সরফরাজ এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বশির আহমেদ, মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, মোস্তফা শাহ আলম দুলাল, প্রধান শিক্ষক মো. রুহুল আমীন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাধারন সম্পাদক জিল্লুর রহমান,সাংবাদিক মিজানুর রহমান মিজু, এনজিও কর্মী ইসরাত জাহান মমতাজ প্রমুখ।
মঠবাড়িয়ায় কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
মঠবাড়িয়ায় থানা পুলিশ সোমবার রাতে মুক্তা আক্তার (১৮) নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। পৌরশহরের পাথরঘাটা বাসস্টান্ড সংলগ্ন স্বামীর বাস ভবন থেকে ফ্যানের সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করে। মুক্তা পৌর শহরের ৯ নং ওয়ার্ডের কাঞ্চন বয়াতীর ছেলে নুরজামালের স্ত্রী ও উপজেলার পূর্ব সাপলেজা গ্রামের আব্দুল মালেক হাওলাদারের মেয়ে এবং স্থানীয় মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, প্রাথমিক ভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। লাশ উদ্ধার করে মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরবিস্তারিত পড়ুন
বাগেরহাটের ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের একটি ইটভাটা মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনুমোদন ছাড়াই ইট পোড়ানোর অভিযোগে মঙ্গলবার দুপুরে যাত্রাপুর ইউনিয়নের মশিদপুর গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মুহাম্মদ শাহরিযার মুক্তার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। নির্বাহী হাকিম মুহাম্মদ শাহরিযার মুক্তার বলেন, বাগেরহাট সদর উপজেলার মশিদপুর গ্রামের শেখ আব্দুর রহমান কোন প্রকার অনুমোদন ছাড়াই ইট তৈরি করছিলেন। স্থানীয় পরিসরে তার ইট পোড়ানোয় এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্থ হচ্ছিল। অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালিয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুসারে ওই ইটভাটাবিস্তারিত পড়ুন
