প্রধান সূচি

প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে পিরোজপুর সনাকের মতবিনিময় সভা

প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা-জবাবাদিহিতা বৃদ্ধি ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে টিআইবি’র সহযোগিতায় সচেতন নাগরিক কমিটি (সনাক) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিস মিলনায়তনে পিরোজপুর সচেতন নাগরিক কমিটির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সনাক সদস্য ড. মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম. এম. মিজানুর রহমান এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আব্দুল মুন্তাকিন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার সতীশ চন্দ্র মন্ডল, হাবিব হাসান মুন্সী, তপা বিশ্বাস, আইরিন ইসলাম এবং মোসাঃ রাজিনা খানম।

টিআইবি’র এরিয়া ম্যানেজার পুলক রঞ্জন পালিত এর সঞ্চালনায় উক্ত সভায় শিক্ষা ব্যবস্থার সার্বিক চিত্রের পাশাপাশি সনাকের তত্ত্বাবধানে পরিচালিত ব্রাহ্মণকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান অবস্থা, বিভিন্ন সমস্যা সমাধানে করণীয় ও সার্বিক মানোন্নয়নের বিষয়ে আলোচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীহার কণা মুখার্জী। এ প্রসংঙ্গে অতিথি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তার বক্তব্যে বলেন, বিদ্যালয়ের চলমান সমস্যা সমাধানের লক্ষে সকলে একসাথে চেষ্টা করতে হবে। একক চেষ্টায় এ সমস্যা সমাধান করা সম্ভব নয়।

পরে সভায় অতিথিবৃন্দ সমন্বিতভাবে প্রতীয়মান হয় উপজেলা শিক্ষা কমিটির সাথে বিদ্যালয়ের সমস্যা নিয়ে আলোচনা করা হবে। এছাড়া অভিভাবক সমাবেশ এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা থেকে প্রাপ্ত বিষয়াবলী, এসএমসি’র দায়িত্ব কর্তব্য, স্কুলের সার্বিক উন্নয়ন কার্যক্রম, স্কুলের বাউন্ডারি দেয়াল, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এস এম সি’র সভাপতিদের সাথে বিশেষ সমন্বয় সভা, বিভিন্ন পরিপত্রসমূহ সংরক্ষণ, এমএলএসএস নিয়োগ, ন্যাশনাল সার্ভিস থেকে নিয়োগকৃতদের উপস্থিতি ও দায়িত্ব এবং স্কুল মনিটরিং বিষয়ে আলোচনা করা হয়। আলোচনায় সনাক ও টিআইবি’র প্রতিনিধিগণ এ বিদ্যালয়ের নতুন ভবন এবং বাউন্ডারি দেয়াল প্রস্তুতের পাশাপাশি পর্যবেক্ষণ এবং সার্বিকভাবে বিদ্যালয়ের উন্নয়নের ক্ষেত্রে অন্যান্য বিদ্যালয়েও কার্যক্রম সম্প্রসারিত করার বিষয়ে সুপারিশ উত্থাপিত করেন।

সভার শেষে  সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, সনাক প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সহযোগিতায় বিদ্যালয়ে অনেক উল্লেখযোগ্য কাজ করেছে। যার ফলে ইতিবাচক পরিবর্তন হয়েছে। এখনও বিদ্যালয়ে সমস্যা রয়ে গেছে। অচিরেই এর সমাধান হবে।

উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সনাক এর শিক্ষা বিষয়ক উপকমিটির আহবায়ক খায়জুরান দিরোজ এবং সদস্য খালেদা আক্তার হেনা। এছাড়া সার্বিক সহযোগিতা করে ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যবৃন্দ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial