মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
জাতির পিতা বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন, জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহর্তা দিবস ও ২৬ স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় মঙ্গলবার সকালে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জি এম সরফরাজ এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বশির আহমেদ, মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, মোস্তফা শাহ আলম দুলাল, প্রধান শিক্ষক মো. রুহুল আমীন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাধারন সম্পাদক জিল্লুর রহমান,সাংবাদিক মিজানুর রহমান মিজু, এনজিও কর্মী ইসরাত জাহান মমতাজ প্রমুখ।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার »
