প্রধান সূচি

হুলারহাট বন্দরে ব্রান্ডিং বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং বিষয়ক প্রচার কার্যক্রমের আওতায় পিরোজপুরের হুলারহাট বন্দরে অনুষ্ঠিত হয়েছে চলচ্চিত্র প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা। রবিবার সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ে এ চলচ্চিত্র প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন সেখ, সহকারী প্রধান শিক্ষক রুস্তম আলী সেখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জেলা তথ্য অফিসার মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ সমুহের ব্রান্ডিং একটি বাড়ী একটি খামার, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন,সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা ইত্যাদি বিষয়ে উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীসহ স্কুলের শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial