প্রধান সূচি

জাতীয় শিক্ষা সপ্তাহে পিরোজপুরে শিক্ষা মেলা শুরু

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে পিরোজপুরে দুই দিনব্যাপী শিক্ষা মেলা শুরু হয়েছে। রবিবার সকালে করিমুন্নেছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এস এম সোহরাব হোসেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইমারী ট্রেনিং ইন্সটিটিউটের তত্ত্বাবধায়ক মোল্লা ফরিদ আহমেদ, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মুনতাকিম, উপজেলা শিক্ষা অফিসার সিকদার আতিকুর রহমান জুয়েলসহ উপজেলা সহকারী শিক্ষা অফিসার, বিভিন্ন উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

উদ্বোধন শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial