প্রধান সূচি

Sunday, March 11th, 2018

 

নবীর সুন্নতের ত্বরীকার উপর চলে মানুষকে খাঁটি আল্লাহওয়ালা বানানোই ছারছীনা দরবারের মূল কাজ … ছারছীনা পীর ছাহেব কেবলা

ছারছীনা দরবার একটি সম্পূর্ন দ্বীনি খেদমতের দরবার। বিশ্ব নবী রাসূলে পাক হুজুর (সাঃ) এর সুন্নতের ত্বরীকার উপর দাদা হুজুর হযরত নেছারুদ্দীন আহম্মদ (রহঃ) এর দরবার প্রতিষ্ঠিত করেছেন। তাই নবীর সুন্নতের ত্বরীকার উপর চলে মানুষকে খাঁটি আল্লাহওয়ালা বানানোই ছারছীনা দরবারের মূল কাজ। ক্ষমতার লোভে এ দরবারের কোন কার্যক্রম হয়না। এখানে শরীয়াতের পাশাপাশি মারেফাতের কাঠোর অনুশীলনের মাধ্যমে পথহারা, দিশেহারা লোকদের আল্লাহওয়ালা বানানোর চেষ্টা করা হয় বলেই দুনিয়ার কোন যশ, খ্যাতি বা ক্ষমতার কোন মোহ নেই এ দরবারে। রবিবার ফজর নামাজ শেষে স্বরূপকাঠিতে অবস্থিত শতাব্দীর ঐতিহ্যধন্য উপমহাদেশের ইসলামী শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ ছারছীনা শরীফেরবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে বেসরকারি ১২টি মাধ্যমিক বিদ্যালয়ের কর্মবিরতি চলছে

ইন্দুরকানীতে বেসরকারি শিক্ষকদের জাতীয়করণসহ ১১দফা দাবিতে ১২ মাধ্যমিক বিদ্যালয়ের কর্মবিরতি চলছে। রবিবার উপজেলা বেসরকারি শিক্ষক সংগ্রাম পরিষদের আহ্বানে উপজেলার ১২টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ক্লাস বর্জন করে শিক্ষক-কর্মচারীবৃন্দ কর্মবিরতি পালন করছেন। শিক্ষক-কর্মচারীরা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে তারা আলাদা হাজিরা খাতায় স্বাক্ষর করছেন। শিক্ষার্থীরা ক্লাসে আসলেও পাঠদান না হওয়ায় তারা অলস সময় কাটিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক সহকারি প্রধান শিক্ষক সন্তোষ কুমার জানান, জাতীয় করণসহ ১১ দফা দাবিতে আমরা বেসরকারি শিক্ষকরা কর্মবিরতি পালন করছি।


নদীর পাড়ে পাঠশালা

শিশুরা পেল শিক্ষা উপকরণ

কাউখালীর সন্ধ্যা নদীর জেগে ওঠা চড়ে প্রতিবন্ধী ও ছিন্নমুল শিশুদের মধ্যে প্রাথমিক শিক্ষা কার্যক্রম শুরু করেছেন প্রতিবন্ধী কল্যান সংস্থার সভাপতি শিক্ষা উদ্যোক্ত আঃ লতিফ খসরু। উপজেলার ২নং আমরাজুড়ী ইউনিয়নের আবাসন সংলগ্ন সন্ধ্যা নদীর চড়ে ঐ আবাসনে বসবাসরত ২০ জন শিশুদের নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করেন। এর আগে শিশুদের মানসিক বিকাশ ও লেখাপড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যে শিক্ষা উপকরণ হিসেবে খাতা-কলম ও বই প্রদান করা হয়। এসময় আবাসন প্রকল্পের সভাপতি চান মিয়া ও প্রতিবন্ধ ছিন্নমুল শিশুদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। উদ্যোক্ত আঃ লতিফ খসরু বলেন, যেসব শিশুরা স্কুলে যায়না তাদের মধ্যেবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় বাল্য বিয়ে রোধে মতবিনিময়

বাল্য বিয়ের কারনে শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধে মঠবাড়িয়ায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রবিবার সকালে উপজেলার বুখইতলা বান্ধবপাড়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় কক্ষে শিক্ষার্থী ও অভিভাবকদেও উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাফুজুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আরতী রানী মন্ডল, সাংবাদিক মিজানুর রহমান মিজু, ম্যানেজিং কমিটির সদস্য মজিবুর রহমান মুন্সি, শিক্ষার্থী ফারিয়া রেদোয়ান উর্মি রহিমা আক্তার, শারমিন আক্তার এবং বাল্য বিয়ে ঠেকানো শিক্ষার্থী ফারজানা ইয়াসমিন। প্রধান শিক্ষক মোঃ মাহাফুজুর রহমান জানান, গত চার মাসে ওই বিদ্যালয়ের ত্রিশ ছাত্রীর বাল্য বিয়ের কারনে স্কুল থেকে ঝড়েবিস্তারিত পড়ুন


জাতীয় শিক্ষা সপ্তাহে পিরোজপুরে শিক্ষা মেলা শুরু

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে পিরোজপুরে দুই দিনব্যাপী শিক্ষা মেলা শুরু হয়েছে। রবিবার সকালে করিমুন্নেছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এস এম সোহরাব হোসেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইমারী ট্রেনিং ইন্সটিটিউটের তত্ত্বাবধায়ক মোল্লা ফরিদ আহমেদ, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মুনতাকিম, উপজেলা শিক্ষা অফিসার সিকদার আতিকুর রহমান জুয়েলসহ উপজেলা সহকারী শিক্ষা অফিসার, বিভিন্ন উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। উদ্বোধন শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরবিস্তারিত পড়ুন


হুলারহাট বন্দরে ব্রান্ডিং বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং বিষয়ক প্রচার কার্যক্রমের আওতায় পিরোজপুরের হুলারহাট বন্দরে অনুষ্ঠিত হয়েছে চলচ্চিত্র প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা। রবিবার সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ে এ চলচ্চিত্র প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন সেখ, সহকারী প্রধান শিক্ষক রুস্তম আলী সেখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জেলা তথ্য অফিসার মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ সমুহের ব্রান্ডিং একটি বাড়ী একটি খামার, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন,সবার জন্য বিদ্যুৎ,বিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

মঠবাড়িয়ার সাফা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন শনিবার সম্পন্ন হয়েছে। সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত ৮শত ৩৬ জন ভোটারের মধ্যে ৭ শত ২৭ জন অভিভাবক ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ছয়জন প্রার্থীর মধ্যে সাধারণ অভিভাবক সদস্য পদে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানাউল্লাহ ছানু, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুদ রানা, ব্যবসায়ী কামরুল হাসান সবুজ ও এমাদুল হক বাদল নির্বচিত হন। এ ছাড়া দাতা সদস্য পদে আঃ কুদ্দুস বাচ্চু বেপারী ও সংরক্ষিত মহিলা অভিভাবক পদে জুয়েলা বেগম বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন।


আসুন আমরা দুর্নীতি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই … শ ম রেজাউল করিম

বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, শিক্ষক নিয়োগে ঘুষ, দপ্তরী নিয়োগে ঘুষ, স্কুলের মাঠ ভরাটের নামে প্রকল্প দিয়ে আত্মসাত, ঠিকাদারী কাজ দেয়ার নামে কর্মীদের কাছ থেকে টাকা নেয়া। এটা কোন রাজনৈতিক নেতার কাজ না। এর ভিতর থেকে এলাকার উন্নয়ন হতে পারে না। আসুন আমরা দুর্নীতি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই। আগামীতে এ অঞ্চলে যাতে করে কোন দুর্নীতিবাজ জনপ্রতিনিধি হয়ে না পারে সে জন্য আমরা সম্মিলিত ভাবে কাজ করবো। মাননীয় প্রধানমন্ত্রীও আর কোন দুর্নীতিবাজকে মনোনয়ন দেবেন না। আপনাদের সকলকে নিয়ে আমরা সম্মিলিতভাবে এ অঞ্চলের উন্নয়নবিস্তারিত পড়ুন


কচুয়ায় ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম ও দুর্ণীতির অভিযোগ

প্রতিকার চেয়ে জেলা প্রশাসক বরাবর ইউপি সদস্যদের আবেদন

বাগেরহাটের কচুয়া সদর ইউনিয়ন পরিষদের সচিবের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। রবিবার সকালে ওই ইউনিয়নের কয়েকজন ইউপি সদস্য এর প্রতিকার চেয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। আবেদন সূত্রে জানাগেছে, উপজেলা সদরে ৪নং কচুয়া সদর ইউনিয়ন পরিষদের সচিব মিতালী রায় ওই ইউনিয়ন পরিষদে যোগদানের পর থেকে এলাকার সাধারন মানুষ, ইউপি সদস্য, গ্রাম পুলিশসহ ইউনিয়ন পরিষদে সেবা নিতে আশা জনগণের সাথে একের পর এক দুর্ব্যবহার করে যাচ্ছেন। এনিয়ে বহুবার তাকে সতর্ক করা হলেও তিনি তাতে কান না দিয়ে উল্টো বেপরোয়া হয়ে ওঠেন। ওই সচিবের কাছে সাধারন জনগণ বা কোন প্রতিনিধিবিস্তারিত পড়ুন


কচুয়ায় ভাতা ভোগীদের প্রশিক্ষণ

কচুয়ায় দরিদ্র মায়েদের মাতৃত্বকালীন ভাতা প্রদান কর্মসুচির ২০১৭-২০১৮ অর্থবছরে ভাতা ভোগীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটরিয়ামে মহিলা বিষয়ক অফিসের আয়োজনে এ প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কুমার দাস। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক মোঃ জাকির হোসেন, প্রশিক্ষক রেবা খানম, মিজানুর রহমান, সাংবাদিক খোন্দকার নিয়াজ ইকবাল প্রমুখ। প্রশিক্ষণে ১৩১ জন ভাতাভোগী অংশ নেয়।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial