Sunday, March 11th, 2018
পাইকগাছা উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের ৪টি কক্ষের তালা ভেঙ্গে চুরির চেষ্টা
পাইকগাছা উপজেলা পরিষদের সিসি ক্যামেরার আওতাধীন বিভিন্ন দপ্তরের ৪টি কক্ষের তালা ভেঙ্গে চুরির চেষ্টা করেছে দূর্বৃত্তরা। শনিবার গভীর রাতে ভূমি অফিসের নৈশ প্রহরীকে বাইরে থেকে তালাবদ্ধ রেখে দূর্বৃত্তরা হিসাব রক্ষণ অফিস, প্রকল্প বাস্তবায়ন অফিস, পেশকারের কক্ষ ও সহকারী শিক্ষা অফিসারের একটি কক্ষের তালা ভেঙ্গে চুরির চেষ্টা চালায়। এ সময় নৈশ প্রহরীর ডাক চিৎকারে দূর্বৃত্তরা দপ্তরের বিভিন্ন আসবাবপত্র তছনছ করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে ভোর রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় থানায় জিডি হয়েছে। সহকারী কমিশনার ভূমি অফিসের আব্দুল হাই জানান, আমাদের অফিসের নৈশ প্রহরী মামুন ঘটনার দিনবিস্তারিত পড়ুন
শোক সংবাদ
আলহাজ্ব আঃ ওয়াহেদ মাষ্টার
মঠবাড়িয়া ৫৬ নং মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা যুবদলের আহবায়ক আবু বকর ছিদ্দিক বাদলের বাবা আলহাজ্ব আঃ ওয়াহেদ মাষ্টার (৯৪) শনিবার বিকেলে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নাল্লিহি …. রাজিউন)। তিনি এক ছেলে ও ছয় মেয়ে রেখে গেছেন। রোববার সকালে মঠবাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রথম জানাজা এবং জোহর নামাজবাদ উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
