প্রধান সূচি

পাইকগাছায় এমপি নূরুল হকের গণসংযোগ ও মতবিনিময়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনার জনসভা জনসমুদ্রে পরিণত করার লক্ষ্যে ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করেছেন পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট শেখ মো. নূরুল হক। তিনি রবিবার সকালে নির্বাচিত এলাকা পাইকগাছা পৌর সদরস্থ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। এরআগে তিনি শনিবার বিকেলে বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে সরল বাজারস্থ শেখ রাসেল স্মৃতি সংসদ কার্যালয়ে ও নতুন বাজারস্থ গদাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন।

গণসংযোগ ও মতবিনিময়কালে তিনি ব্যাপক প্রস্তুতির কথা উল্লেখ করে ৩ মার্চের প্রধানমন্ত্রীর জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে সকলের প্রতি আহ্বান জানান। পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শেখ মো. মনিরুল ইসলাম, আব্দুর রাজ্জাক মলঙ্গী, রতন ভদ্র, নজরুল ইসলাম, আমিরুল ইসলাম, কাজী আব্দুস সালাম বাচ্চু, শেখ আনিছুর রহমান মুক্ত, কাউন্সিলর মোঃ আলাউদ্দীন গাজী, যুবলীগ নেতা শেখ আব্দুস সাত্তার, শেখ মাসুদুর রহমান, জাহিদুল আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মশিয়ার রহমান, আসিফ ইকবাল রনি, সঞ্জয় ঘোষ, দেবব্রত রায়, আজিবর মোড়ল, আব্দুল মজিদ বয়াতী ও লুৎফর রহমান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial