Sunday, February 25th, 2018
লবণাক্ততা ও জলাবদ্ধতা দূরীকরণে সরকার কাজ করছে … আনোয়ার হোসেন মঞ্জু
পানি সম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লবণাক্ততা ও জলাবদ্ধতা দূরীকরণ, সুপেয় পানির সংরক্ষণ এবং বাঁধ নির্মাণ ও সংস্কারে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। সাধারণ মানুষকে সম্পৃক্ত কওে সমস্যার সমাধানে পরিকল্পিত ও সুচিন্তিত পদক্ষেপ নিতে হবে। সাথে গৃহীত প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়নে তত্ত্বাবধায়ন ও তদারকি ব্যবস্থাকে গুরুত্ব দিতে হবে। পানি সম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি রবিবার বিকালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড খুলনা কার্যালয়ে খুলনা জোনের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এসময় পানি উন্নয়ন বোর্ডের চলমান প্রকল্পের অগ্রগতি বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদেরবিস্তারিত পড়ুন
সমস্যায় জর্জরিত পিরোজপুরের ক্রীড়াঙ্গণ
পিরোজপুরে পর্যাপ্ত খেলার মাঠ থাকলেও নেই পর্যাপ্ত প্রশিক্ষণ ও খেলাধুলার সরঞ্জামাদি। ক্রিকেট, ফুটবল, ভলিবল, বক্সিন, কাবাডিসহ বিভিন্ন খেলার প্রচলন থাকলেও নেই সেসব খেলার জন্য উপযুক্ত প্রশিক্ষণ ব্যবস্থা। বর্তমানে প্রধান সমস্যা হলো দক্ষ প্রশিক্ষক ও উপযুক্ত খেলাধুলার পরিবেশের অভাব। আর এসব কারণে পিছিয়ে পরছে জেলার ক্রীড়াঙ্গণ। খেলার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে শিশু-কিশোর থেকে শুরু তরুণ-তরুণীরা। জেলায় ক্রিকেটের জন্য ১ জন প্রশিক্ষক ও বক্সিনের জন্য ১ জন প্রশিক্ষক আছেন। কিন্তু ফুটবলসহ অন্যান্য খেলার জন্য কোনো প্রশিক্ষক নেই। জেলা ক্রীড়া কর্মকর্তার বিবরণ অনুযায়ী, ২০১৭-১৮ অর্থবছরে ৭টি উপজেলায় বিভিন্ন ক্রীড়া উৎসবের পরিকল্পনা রয়েছে। এদেরবিস্তারিত পড়ুন
কাউখালীতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
‘মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ’ এই স্লোগানকে সামনে রেখে রবিবার কাউখালীতে দুই দিনব্যাপী ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। কাউখালী সরকারী বালক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবর তালুকদারের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন পপি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম, উপজেলা শিক্ষা অফিসার খোন্দকার জসিম আহম্মেদ প্রমুখ। মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৬টি ষ্টল অংশ স্থান পেয়েছে।
ইন্দুরকানীতে ধর্ষণের অভিযোগে যুবলীগ সাধারণ সম্পাদক কারাগারে
আলোচিত স্ত্রী ও শ্বাশুড়ি ধর্ষণ ও সংখ্যালঘু পরিবারে গণ ডাকাতির অভিযোগে দায়েরকৃত মামলায় আটক যুবলীগ সাধারণ সম্পাদককে কারাগারে পাঠিয়েছে আদালত। রবিবার পিরোজপুর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মোড়েলগঞ্জ উপজেলা জামুয়া ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শিমুল হাওলাদারকে ইন্দুরকানী থানা পুলিশ ধর্ষণ ও ডাকাতি মামলায় হাজির করলে আদালত শুনানী শেষে তাকে জেল হাজতে প্রেরণ করে। থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১০ অক্টেবর ইন্দুরকানী থানার চর গাজীপুর এলাকায় এক জেলে পরিবারের স্ত্রী ও শ্বাশুড়িকে যুবলীগ নেতা শিমুল ও তার সহযোগীরা ধর্ষণ করে বাগেরহাট জেলায় মোড়েলগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় অবস্থান করেন। এছাড়া ইন্দুরকানীবিস্তারিত পড়ুন
বাগেরহাট ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত শুরু
বাগেরহাটের ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম ও সেচ্ছাচারিতার অভিযোগে তদন্ত শুরু হয়েছে। রবিবার সরেজমিনে তদন্তে আসেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক প্রশিক্ষন সাজ্জাদ হোসাইন। এদিন বাগেরহাটের ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির সম্মেলন কক্ষে প্রায় সাড়ে চার ঘন্টা শিক্ষার্থী ও শিক্ষকদের কাছ লিখিত ও মোখিক তথ্য উপাত্ত সংগ্রহ করেন। আজ সোমবার ও তদন্ত টিমের কর্মকর্তা সরেজমিনে তদন্ত ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করবেন বলে জানান শিক্ষকরা। এদিকে আগামী ২৮ ফেব্রুয়ারি প্রথম ও তৃতীয় পর্বের পরিপুরক পরিক্ষা হবার কথা রয়েছে। তবে ক্যাম্পাস বন্ধ থাকায় শিক্ষার্থীরা হতাশারবিস্তারিত পড়ুন
বাগেরহাটে কারেন্ট জাল ও ঝাটকা জব্দ
বাগেরহাটে ২ লক্ষ মিটার কারেন্ট জাল ও ১০ মন ঝাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন (মোংলা)। জেলার শরণখোলা উপজেলার কচুবাড়িয়া এলাকায় শনিবার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে কোস্টাগার্ড সদস্যরা এ জাল ও মাছ জব্দ করে। কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা মো. কামরুল হাসান জানান, কিছু অসাধু জেলে সুন্দরবনের বিভিন্ন নদীতে নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল দিয়ে ঝাটকা ইলিশ আহরণ করছিল। এমন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে বিভিন্ন নৌকা থেকে এসব কারেন্ট জাল ও ঝাটকা ইলিশ জব্দ করা হয়েছে। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যায়। জব্দকৃত ঝাটকা ইলিশ স্থানীয়বিস্তারিত পড়ুন
রাজাপুরে ৫ জাটকা ব্যবসায়ী আটক
ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার বাঘরী হাট থেকে রবিবার সকালে জাটকা বিক্রির অপরাধে ৫ মাছ ব্যবসায়ীকে আটক করেছে রাজাপুর থানা পুলিশ। এরা হলেন, উপজেলার শুক্তগড় গ্রামের এস্কেন্দার মোল্লার ছেলে শাহাদাৎ মোল্লা (২৫), হরমুজ মোল্লার ছেলে শামিম মোল্লা (৩২), পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া গ্রামের আব্দুল মান্নান সরদারের ছেলে শাহাদাৎ হোসেন (২৬), এসাহাক সরদারের ছেলে রহিম (৩২) ও কাউখালি উপজেলার কলাই বুনিয়া গ্রামের দলিল উদ্দিনের ছেলে হানিফ (৫০)। রাজাপুর থানার ওসি সামছুল আরেফিন জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পাইকগাছায় আম বাগান মুকুলে ভরে গেছে
শীতের শেষে ফাগুনে হাওয়ায় আম গাছের পল্লবে পল্লবে ভরে গেছে মুকুলে। সোনালি হলুদ রঙের মুকুলে ঢেকে গেছে গাছ । বাতাসে আমের মুকুলের মৌ মৌ গন্ধ। বাগান জুড়ে শুধু মৌমাছির গুঞ্জন। গাছে গাছে মুকুলের এ সৌন্দর্য আর মৌমাছির গুন গুন শব্দে সবার মন কাড়ে। চারিদিকে ছড়িয়ে পড়েছে মুকুলের পাগল করা ঘ্রান। বাতাসে মিশে সৃষ্টি হচ্ছে মৌ মৌ গন্ধ। যে গন্ধ মানুষের মনকে বিমহিত করে। পাশাপাশি আগমনী বার্তা শোনাচ্ছে মধু মাসের আমেন মুকুল। ফুলে ফুলে মৌমাছি উড়ে উড়ে মধু সংগ্রহ করে। আর এতে পরাগায়ন হচ্ছে ফুলের। এ বছর পাইকগাছা উপজেলার আম গাছেবিস্তারিত পড়ুন
পাইকগাছায় লক্ষ্মীনারায়ণ পূজা অনুষ্ঠিত
পাইকগাছায় মঙ্গলঘট স্থাপন, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা ও যাত্রাপালার মধ্যদিয়ে শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ পূজা অনুষ্ঠিত হয়েছে। দেলুটি ইউপি’র কালিনগর কলেজ সংলগ্ন কালিনগর সার্বজনীন শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ পূজা মন্দিরে বৃহস্পতিবার বিকাল ৫টায় ধর্মীয় আলোচনা, সন্ধ্যায় মঙ্গলঘট স্থাপন এরপর রামায়ণ পালা, রাত ৮টায় প্রসাদ বিতরণ ও সবশেষে রাত ১০ টায় সামাজিক যাত্রাপালা অনুষ্ঠিত হয়। মন্দির ও পূজা উদযাপন কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সমার কান্তি হালদারের সভাপতিত্বে লক্ষ্মীনারায়ণ পূজা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক নিত্যানন্দ মন্ডল, পরিমল সরকার, দীলিপ রায়, প্রভাষক সুভাষ চন্দ্র গাইন, ঝর্ণা তরফদার, ঢেউ সোসাইটির চেয়ারম্যান সুকান্তি সরকার, দারুণবিস্তারিত পড়ুন
পাইকগাছায় এমপি নূরুল হকের গণসংযোগ ও মতবিনিময়
প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনার জনসভা জনসমুদ্রে পরিণত করার লক্ষ্যে ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করেছেন পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট শেখ মো. নূরুল হক। তিনি রবিবার সকালে নির্বাচিত এলাকা পাইকগাছা পৌর সদরস্থ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। এরআগে তিনি শনিবার বিকেলে বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে সরল বাজারস্থ শেখ রাসেল স্মৃতি সংসদ কার্যালয়ে ও নতুন বাজারস্থ গদাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন। গণসংযোগ ও মতবিনিময়কালে তিনি ব্যাপক প্রস্তুতির কথা উল্লেখ করে ৩ মার্চের প্রধানমন্ত্রীর জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে সকলের প্রতি আহ্বান জানান।বিস্তারিত পড়ুন
