প্রধান সূচি

কাউখালীতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

‘মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ’ এই স্লোগানকে সামনে রেখে রবিবার কাউখালীতে দুই দিনব্যাপী ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।

কাউখালী সরকারী বালক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবর তালুকদারের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন পপি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম, উপজেলা শিক্ষা অফিসার খোন্দকার জসিম আহম্মেদ প্রমুখ। মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৬টি ষ্টল অংশ স্থান পেয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial