প্রধান সূচি

ইন্দুরকানীতে ধর্ষণের অভিযোগে যুবলীগ সাধারণ সম্পাদক কারাগারে

আলোচিত স্ত্রী ও শ্বাশুড়ি ধর্ষণ ও সংখ্যালঘু পরিবারে গণ ডাকাতির অভিযোগে দায়েরকৃত মামলায় আটক যুবলীগ সাধারণ সম্পাদককে কারাগারে পাঠিয়েছে আদালত।

রবিবার পিরোজপুর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মোড়েলগঞ্জ উপজেলা জামুয়া ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শিমুল হাওলাদারকে ইন্দুরকানী থানা পুলিশ ধর্ষণ ও ডাকাতি মামলায় হাজির করলে আদালত শুনানী শেষে তাকে জেল হাজতে প্রেরণ করে।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১০ অক্টেবর ইন্দুরকানী থানার চর গাজীপুর এলাকায় এক জেলে পরিবারের স্ত্রী ও শ্বাশুড়িকে যুবলীগ নেতা শিমুল ও তার সহযোগীরা ধর্ষণ করে বাগেরহাট জেলায় মোড়েলগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় অবস্থান করেন। এছাড়া ইন্দুরকানী থানায় ৬ হিন্দু বাড়ি গণডাকাতির ঘটনায় এ বছরের একটি মামলায় ওই নেতা আসামী। সে মোড়েলগঞ্জ ও ইন্দুরকানী উপজেলার সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে চুরি, ডাকাতি, ধর্ষণসহ নানা অপরাধমূলক কাজ করে আসছে। তাকে আটক করায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে।

উল্লেখ পত্তাশী বাজার এলাকা থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ইন্দুরকানী থানায় দুইটি ও মোড়েলগঞ্জ থানায় ৫টি মামলা রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial