রাজাপুরে ৫ জাটকা ব্যবসায়ী আটক
ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার বাঘরী হাট থেকে রবিবার সকালে জাটকা বিক্রির অপরাধে ৫ মাছ ব্যবসায়ীকে আটক করেছে রাজাপুর থানা পুলিশ।
এরা হলেন, উপজেলার শুক্তগড় গ্রামের এস্কেন্দার মোল্লার ছেলে শাহাদাৎ মোল্লা (২৫), হরমুজ মোল্লার ছেলে শামিম মোল্লা (৩২), পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া গ্রামের আব্দুল মান্নান সরদারের ছেলে শাহাদাৎ হোসেন (২৬), এসাহাক সরদারের ছেলে রহিম (৩২) ও কাউখালি উপজেলার কলাই বুনিয়া গ্রামের দলিল উদ্দিনের ছেলে হানিফ (৫০)।
রাজাপুর থানার ওসি সামছুল আরেফিন জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Please follow and like us:
« পাইকগাছায় আম বাগান মুকুলে ভরে গেছে (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে কারেন্ট জাল ও ঝাটকা জব্দ »
