প্রধান সূচি

পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত

পাইকগাছায় বনবিবি’র উদ্যোগে সুন্দরবন দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পরিবেশবাদী সংগঠন বনবিবি’র আয়োজনে র‌্যালি শেষে প্রেসক্লাব পাইকগাছার কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাইকগাছা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি প্রাণ কৃষ্ণ দাশ। বিশেষ অতিথি ছিলেন, সাবেক ব্যাংকার প্রজিৎ কুমার রায়, রাড়–লী সেন্টাল কো-অপারেটিভ ব্যাংকের সভাপতি পঞ্চানন সানা, সমাজসেবক ও পরিবেশকর্মী পারভীন আক্তার, সিজেএফবি’র পাইকগাছা শাখার সহ-সভাপতি আফরা নাজলীন।

প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র রায়ের উপস্থাপনায় বক্তব্য রাখেন, পাইকগাছা নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি মুক্তার হোসেন গাজী, শিক্ষক আশিষ কুমার দাশ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিন্টু রায়, লেখক রবিউল ইসলাম, সাংবাদিক গাজী মোঃ আব্দুল আলিম, মিজানুর রহমান মিজান, শ্রমিকনেতা শেখ মিথুন মধু, নিরাপদ অধিকারী, বেলাল হোসেন, আলোকযাত্রা দলের সদস্য আরজু সুলতানা হ্যাপী ও শাহারা পারভীন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সুন্দরবন বাংলাদেশের উপকূলের সম্ভাবনাময় ও বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ বন। সুন্দরবন দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial