Wednesday, February 14th, 2018
পিরোজপুরে সরকারি সোহরাওয়ার্দী কলেজে বসন্ত বরণ ও পিঠা উৎসব
বিশ্ব ভালবাসা দিবসে পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে বসন্ত বরণ ও পিঠা উৎসব। বুধবার সকালে পিরোজপুর সরকারি সোহ্রাওয়ার্দী কলেজে এ উৎসবের আয়োজন করে। এ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে বর্ণিল সাজে ও উৎসব মুখর পরিবেশে শিক্ষক, শিক্ষার্থীদের মিলন মেলায় পরিনত হয়। মেলা প্রাঙ্গণে কলেজের বিভিন্ন শাখার ১৪টি স্টলে দেশি পিঠার পসরা সাজিয়ে বসেন শিক্ষার্থীরা। পিরোজপুরে প্রথমবারের মত এ উৎসবের আয়োজন করা হয়। দিনব্যাপী এ উৎসবে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর এম এ জাহাঙ্গীর আলম, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার উপ পরিচালক মিজানুর রহমান, ইংরেজী বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক সদানন্দবিস্তারিত পড়ুন
পিরোজপুর রেড ক্রিসেন্ট সোসাইটির যুবপ্রধানের বিদায় সংবর্ধনা ও নতুন যুবপ্রধানের দায়িত্বগ্রহন
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটের আয়োজনে বর্তমান যুবপ্রধান এজাজ শিকাদার এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে নতুন যুবপ্রধান জামিল আহম্মেদ খান আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহন করেছেন। অনুষ্ঠানে ইউনিটের জনসংযোগ ও পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান সুব্রত চন্দ্রের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিট সেক্রেটারী এ্যাডভোকেট সৈয়দ শাহ আলম, ইউনিটের সাবেক যুবপ্রধান তারিফুল আলম চৌধুরী, ইউনিট লেভেল অফিসার ইকবাল মাসুদ, সাবেক বিভাগীয় উপ-প্রধান মনিশংকর হালদার, সাবেক যুবপ্রধান এ্যাড ওয়াহিদ হাসান বাবু এবং সদ্য বিদায়ী যুবপ্রধান এজাজ শিকদার ও নতুন যুবপ্রধান জামিল আহম্মেদ খান প্রমুখ। এসময় সকল স্বেচ্ছাসেবক ও অতিথিদেরবিস্তারিত পড়ুন
ভালবাসা দিবসে প্রতিবন্ধী ও ছিন্নমূল শিশুদের মুখে হাসি ফুটাতে কাউখালীতে ব্যতিক্রমী আয়োজন
১৪ ফেব্রুয়ারী ভালবাসা দিবস। যেখানে ভালবাসা দিবস উপলক্ষে সবাই আনন্দ ফুর্তিতে ব্যস্ত সেখানে এই দিনটিকে প্রতিবন্ধী ছিন্নমুল শিশুদের নিয়ে পিরোজপুরের কাউখালীতে ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে প্রতিবন্ধী কল্যাণ সংস্থা। বুধবার সকালে কাউখালী প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে উপজেলার ৪নং চিরাপাড়া-পারসাতুরিয়া ইউনিয়নের গুচ্ছ গ্রামে বসবাসরত প্রতিবন্ধী ও ছিন্নমূল শিশুদের নিয়ে ভালবাসা দিবসে প্রতিবন্ধী ও ছিন্নমূল শিশুদের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এ অনুষ্ঠানের আয়োজক উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি আঃ লতিফ খসরু। ভালোবাসা দিবসে ছিন্নমূল শিশুদের মুখে হাসি ফুটানোর জন্য ব্যতিক্রম এ আয়োজন করা হয়। প্রায় ৫০ জন ছিন্নমূল ও প্রতিবন্ধী শিশুবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ভান্ডারিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উপজ্জল তালুকদার, ওসি মোঃ শাহাবুদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওলাদ হোসেন, বিভিন্ন স্কুলের বিজ্ঞান বিষয়ের শিক্ষকদের মধ্যে মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নিমাই চাদ হাওলাদার, বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মোঃ তরিকুল ইসলাস, বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের আবুল কালাম হাওলাদার ও থানাবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ার মালিয়ার হাটে ওয়ার্ড আওয়ামী লীগের অফিস উদ্বোধন
ভান্ডারিয়া উপজেলার মালিয়ার হাটে ওয়ার্ড আওয়ামীলীগের অফিস উদ্বোধন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফায়জুর রশিদ খসরু জোমাদ্দার সোমবার দুপুরে এ অফিসের উদ্বোধন করেন। গৌরিপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আঃ ছত্তার মোল্লার সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ নূরুল আমিন শাহীন, উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পান্না, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আকাচ্ছের আলী পাহলোয়ান, সাংগঠনিক সম্পাদক আক্তারুজাজামান শাহীন।
শোক সংবাদ
তোবারক আলী
ইন্দুরকানী উপজেলার চাড়াখালি গ্রামের বাসিন্দা স্থানীয় আওয়ামীলীগ নেতা মোঃ তোবারেক আলী শিকদার (৫৫) মঙ্গলবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদ রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালি … রাজিউন)। বুধবার সকালে জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যডঃ এম. মতিউর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মৃধা ও আওয়ামী লীগ নেতা সাঈদুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন। – ইন্দুরকানী প্রতিনিধি।
ইন্দুরকানীতে জাতীয় সংগীত প্রতিযোগীতা
ইন্দুরকানীতে জাতীয় সংগীত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংগীত প্রতিযোগীতায় প্রাথমিক, মাধ্যমিক, কলেজ পর্যায় ৮ টি দল অংশ গ্রহন করেন। প্রতিযোগীতায় প্রাথমিক পর্যায় ঘোষের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক পর্যায় ইন্দুরকানী সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজ পর্যায় ইন্দুরকানী কলেজ প্রথম স্থান অধিকার করেন। প্রতিযোগীতায় বিচারক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর একে এম আবুল খায়ের, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাকিনা বেগম, সহযোগী অধ্যপক গৌতম হালদার। এছাড়া উপস্থিত ছিলেন ইন্দুরকানী প্রেসক্লাবের সভাপতি এম আহসানুল ছগির সহ বিভিন্নবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠিতে নিখোঁজের চারদিন পর সেফটি ট্যাংক থেকে লাশ উদ্ধার
স্বরূপকাঠি উপজেলায় নিখোঁজের চারদিন পর মিলন বাহাদুর (২৩) নামে এক রেন্টএ মোটরসাইকেল চালকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার সোহাগদল গ্রামের মতিক্বারী মাদ্রাসা সংলগ্ন মোঃ সিদ্দিকুর রহমানের সেপটি ট্যাংকি থেকে অর্ধ গলিত ওই লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত সিদ্দিকের স্ত্রী রেহেনা বেগম ও তার ছেলে তাজিমকে মিলনের মোটরসাইকেলসহ আটক করেছে পুলিশ। জানাযায়, নিহত মিলন বলদিয়া ইউনিয়েনের রাজাবাড়ী গ্রামের শাহাদাৎ মিয়ার ছেলে। গত ১০ ফেব্রুয়ারি মিলন বাড়ী থেকে নিখোঁজ হয়। পরিবার পরিজন তাকে অনেক খোঁজাখুজি করার পরও না পেয়ে গত ১২ ফেব্রুয়ারি স্বরূপকাঠি থানায় একটি সাধারন ডায়ারীবিস্তারিত পড়ুন
২৯ জনের পাঁচ বছর করে কারাদন্ড
বাগেরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড ও একজনের যাবজ্জীবন
বাগেরহাটের মোরেলগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে সোহরাব হোসেন হত্যা মামলায় আদালত এক আসামিকে মৃত্যুদন্ড, একজনকে যাবজ্জীবন এবং অপর ২৯ আসামিকে পাঁচ বছর কারাদন্ডের নির্দেশ দিয়েছেন। একই সাথে আদালত দন্ডপ্রাপ্ত ৩১ আসামির সবাইকে অর্থদন্ডের নির্দেশ দেন। বুধবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন ওই রায় ঘোষণা করেন। নিহত সোহরাব আলী শেখ বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার গাজিরহাট গ্রামের বাসিন্দা। আদালত আসামি আতহার আলী কে মৃত্যুদন্ড এবং ২০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন। এছাড়া যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আব্দুর রশিদকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো একবিস্তারিত পড়ুন
বাগেরহাটে বিএনপির অনশন কর্মসূচী পালিত
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচী’র অংশ হিসাবে বাগেরহাট জেলা বিএনপির উদ্যোগে অনশন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার সকালে শহরের সরুস্থ জেলা বিএনপির দলীয় কার্য্যলয়ে এ অনশন কর্মসূচী পালিত হয়। জেলা বিএনপির সাগঠনিক সম্পাদক মোজ্জাফ্ফার রহমান আলমের সভাপতিত্বে অনশন কর্মসূচীতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি এমএ সালাম, যুগ্ম-সাধারণ সম্পাদক এসকেন্দার হোসেন, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মোঃ মনিরুজ্জামান মনি, জেলা যুবদলের সাধারন সম্পাদক আয়ুব আলী মোল্লা বাবু, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ সাজ্জাত হোসেন, জাহিদুল আসলাম শান্ত,বিস্তারিত পড়ুন
