প্রধান সূচি

ইন্দুরকানীতে জাতীয় সংগীত প্রতিযোগীতা

ইন্দুরকানীতে জাতীয় সংগীত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংগীত প্রতিযোগীতায় প্রাথমিক, মাধ্যমিক, কলেজ পর্যায় ৮ টি দল অংশ গ্রহন করেন। প্রতিযোগীতায় প্রাথমিক পর্যায় ঘোষের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক পর্যায় ইন্দুরকানী সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজ পর্যায় ইন্দুরকানী কলেজ প্রথম স্থান অধিকার করেন। প্রতিযোগীতায় বিচারক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর একে এম আবুল খায়ের, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাকিনা বেগম, সহযোগী অধ্যপক গৌতম হালদার। এছাড়া উপস্থিত ছিলেন ইন্দুরকানী প্রেসক্লাবের সভাপতি এম আহসানুল ছগির সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial