প্রধান সূচি

Wednesday, February 14th, 2018

 

পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত

পাইকগাছায় বনবিবি’র উদ্যোগে সুন্দরবন দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পরিবেশবাদী সংগঠন বনবিবি’র আয়োজনে র‌্যালি শেষে প্রেসক্লাব পাইকগাছার কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাইকগাছা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি প্রাণ কৃষ্ণ দাশ। বিশেষ অতিথি ছিলেন, সাবেক ব্যাংকার প্রজিৎ কুমার রায়, রাড়–লী সেন্টাল কো-অপারেটিভ ব্যাংকের সভাপতি পঞ্চানন সানা, সমাজসেবক ও পরিবেশকর্মী পারভীন আক্তার, সিজেএফবি’র পাইকগাছা শাখার সহ-সভাপতি আফরা নাজলীন। প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র রায়ের উপস্থাপনায় বক্তব্য রাখেন, পাইকগাছা নাগরিক অধিকার বাস্তবায়নবিস্তারিত পড়ুন


আজ বিশ্ব ভালোবাসা দিবস

‘সবাই তো ভালোবাসা চায়, কেউ পায়, কেউ পায় না…’ ভালোবাসার আরেক নাম প্রেম। ভালোবাসার গভীরতাকে মোহ নামে আখ্যায়িত করেন অনেকে। স্নেহ-প্রীতির বন্ধন, প্রেম আর ভালোবাসার জন্য কি বিশেষ কোনো দিনের প্রয়োজন হয়! কিন্তু তারপরও পৃথিবীর অনেক প্রেমিক-প্রেমিকা পালন করে আসছে একটি দিন। আর সেই কাঙ্খিত দিনটিই আজ- আজ, বিশ্ব ভালোবাসা দিবস। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। প্রিয় বা প্রিয়ার মাঝে নিজেকে খুঁজে পাওয়ার দিন আজ। দিনটি আবাল-বৃদ্ধ-বণিতা সবার জন্য হলেও বিশ্ব প্রধানতঃ তারুণ্যের জয়জয়কার ঘোষিত হবে আজ। আর সে জন্যই হয়তো লাজ-লজ্জা, সংকোচ আর ভীরুতা কাটিয়ে হৃদয়ের গহিনে অনেক দিনের সঞ্চিত প্রিয়বিস্তারিত পড়ুন


কয়রার হড্ডার দুটি মাধ্যমিক বিদ্যালয়ের

এমপি নূরুল হকের ১২ কোটি টাকার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

পাইকগাছার সীমান্তবর্তী কয়রার প্রায় ১২ কোটি টাকা বরাদ্দের দুটি মাধ্যমিক বিদ্যালয়ের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিল কার্যক্রমের উদ্বোধন করেছেন সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক। তিনি বুধবার সকালে ৬ কোটি টাকা বরাদ্দের হড্ডা মাধ্যমিক বিদ্যালয়ের বহুতল ভবন এবং বিকালে ৬ কোটি টাকা বরাদ্দের হড্ডা ডিএম মাধ্যমিক বিদ্যালয়ের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও হড্ডা ডিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিল কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় তিনি হড্ডা ডিএম মাধ্যমিক বিদ্যালয় মাঠে মহেশ্বরীপুর ইউপি চেয়ারম্যান বিজয় কুমার সরদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষবিস্তারিত পড়ুন


পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পল্লী উন্নয়ন অফিস মিলনায়তনে সমিতির চেয়ারম্যান আব্দুল খালেক গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুব্রত কুমার দত্ত। বক্তব্য রাখেন, সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, ভূপেন্দ্রনাথ গোলদার, আকিজ উদ্দীন বিশ্বাস, আব্দুল আলী, রাজেশ কুমার, আফজাল হোসেন, পরিদর্শক অধীর কুমার দাশ, আনিছুর রহমান, কাশেমবিস্তারিত পড়ুন


পাইকগাছায় উদ্যোমে উত্তরণে শত কোটি দিবস পালিত

পাইকগাছায় উদ্যোমে উত্তরণে শত কোটি দিবস উপলক্ষে গণর‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নিজেরা করি ও ভূমিহীন সংগঠনের যৌথ উদ্যোগে বুধবার সকালে গণর‌্যালি শেষে শহীদ মিনার চত্বরে ভূমিহীন সংগঠনের সভাপতি নারায়ণ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। উপস্থিত ছিলেন, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, কামরুল ইসলাম, সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, বিজন বিহারী সরদার, দীলিপ কুমার, শাহবুল ইসলাম, রোকেয়া বেগম, ছবিতা রানী, স্বপন কুমার, নাসিমা খাতুন, আভা রাহা, মিনতী রানী মন্ডল ও কমলা রানী মন্ডল। অনুষ্ঠানে বক্তারা নারী বৈষম্য দূর করারবিস্তারিত পড়ুন


পাইকগাছা পৌরসভায় গার্বেজ ট্রাক প্রদান

পাইকগাছা পৌরসভায় এবার গার্বেজ ট্রাক প্রদান করা হয়েছে। মেয়র সেলিম জাহাঙ্গীরের প্রচেষ্টায় স্থানীয় সরকার মন্ত্রাণালয় থেকে এ ট্রাক প্রদান করা হয়। গত কয়েকমাস আগে একই মন্ত্রাণালয় থেকে একটি অত্যাধুনিক স্কেভেটর ও রোলার মেশিন প্রদান করা হয়। বুধবার সকালে নতুন গার্বেজ ট্রাকটি পৌরসভা মাঠে জনসাধারণের জন্য রাখা হয়। এ সময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সচিব লিয়াকত আলী, সকল কাউন্সিলর, পৌর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial