প্রধান সূচি

পিরোজপুর বেদে ও অনগ্রসর জনগোষ্ঠির মৌলিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

পিরোজপুুরে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠির মৌলিক দক্ষতা উন্নয়নে ৫০ দিন ব্যাপি প্রশিক্ষণ শেষ হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা সমাজ সেবার কার্যালয়ে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সনদ বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ আবু আহমেদ ছিদ্দিকী। এসময় ৫০ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে পাঁচজনকে পাঁচটি সেলাই মেশিন ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে পাঁচলক্ষ টাকা বিতরণ করা হয়।

সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আল মামুন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সমাজের পিছিয়ে থাকা অনগ্রসর জনগোষ্ঠির সদস্যদের সাবলম্বি করার উদ্দেশ্যে সরকার এই প্রশিক্ষনের আয়োজন করেছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে আমরা ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিনত হব। সকলকে উন্নয়নের এ ধারায় সম্পৃক্ত করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

এসময় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজুর রহমান, পিরোজপুরের সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial