Tuesday, February 13th, 2018
তথ্য অধিকার আইন প্রয়োগে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভুমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে তথ্য অধিকার আইন প্রয়োগে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভুমিকা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের সহযোগীতায় এবং টিআইবি পরিচালিত সচেতন নাগরিক কমিটি সনাকের আয়োজনে জেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আবু আহমেদ ছিদ্দীকী। প্রধান অতিথি এসময় তার বক্তব্যে বলেন, দীর্ঘ উপনেবিশিক শাসনের হাত থেকে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। নাগরিক হিসেবে এ দেশের প্রতিটি মানুষেরই তথ্য জানার অধিকার রয়েছে। তিনি বলেন, আমরা যারা এ দেশের সাধারন খেটে খাওয়া মানুষের ট্যাক্সের টাকায়বিস্তারিত পড়ুন
পিরোজপুর বেদে ও অনগ্রসর জনগোষ্ঠির মৌলিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
পিরোজপুুরে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠির মৌলিক দক্ষতা উন্নয়নে ৫০ দিন ব্যাপি প্রশিক্ষণ শেষ হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা সমাজ সেবার কার্যালয়ে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সনদ বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ আবু আহমেদ ছিদ্দিকী। এসময় ৫০ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে পাঁচজনকে পাঁচটি সেলাই মেশিন ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে পাঁচলক্ষ টাকা বিতরণ করা হয়। সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আল মামুন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সমাজের পিছিয়ে থাকা অনগ্রসর জনগোষ্ঠির সদস্যদের সাবলম্বি করার উদ্দেশ্যে সরকার এই প্রশিক্ষনের আয়োজন করেছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বেবিস্তারিত পড়ুন
পিরোজপুর সরকারি মহিলা কলেজে বসন্ত বরণ উৎসব পালিত
শুকনো পাতায় ভর করে আমাদের মাঝে এসেছে ঋতুরাজ বসন্ত। ফাল্গুন ও চৈত্র মাসের ভিতর লুকিয়ে আছে বসন্ত ঋতু। তবে অনুভবের জায়গা থেকে বলতে গেলে শুধু ফাল্গুন মাসের কথাই বলতে হবে। মঙ্গলবার ছিলো বাংলা ফাল্গুন মাসের প্রথম দিন। এ উপলক্ষে পিরোজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা আয়োজন করে বসন্ত বরণ উৎসব। এ দিন কলেজের তরুণীরা বাসন্তি রঙের শাড়ি আর মাথায় হলুদ ফুল দিয়ে নিজেরদের নুতন করে সাজিয়ে বরণ করে বসন্তকে। উৎসবের শুরুতে কলেজ অধ্যক্ষ সাইফুদ্দিনের সভাপতিত্বে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহযোগী অধ্যাপক হাবিবুর রহমান ও আবুবিস্তারিত পড়ুন
কাউখালীতে শুদ্ধভাবে ভাবে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা
কাউখালীতে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে দলীয় ভাবে শুদ্ধ উচ্চারণে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কাউখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ প্রতিযোগিতায় প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের মোট ২৬টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। এ প্রতিযোগিতায় প্রাথমিকে প্রথম হয়েছে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাধ্যমিকে প্রথম হয়েছে এস.বি সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় এবং কলেজ পর্যায়ে কাউখালী মহাবিদ্যালয় প্রথম স্থান অধিকার করেছে। প্রতিযোগিতা শেষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
জাতীয় স্কুল ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করে কাউখালীর ইমরানের চমক
ওয়ানডে ম্যাচে ডাবল সেঞ্চুরি করা মুখের কথা নয়। আন্তর্জাতিক ক্রিকেটে অবশ্য বেশ কয়েকটি ডাবল সেঞ্চুরি আছে। আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে স্কুল পর্যায়ে ভারতীয় ক্রিকেটে এমন ঘটনার কথা শোনা গেছে। বাংলাদেশেও স্কুল পর্যায়ে ক্রিকেটে এমন ঘটনা আছে। আন্তর্জাতিক ক্রিকেটে এখনো ডাবল সেঞ্চুরি নেই বাংলাদেশের কোনও ক্রিকেটারের। যদিও জাতীয় স্কুল ক্রিকেটের কথা আসলে এই পরিসংখ্যান আর কাজ করে না। গত সোমবার প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ২৪২ রানের দারুণ এক ইনিংস খেলেছে আল ইমরান। সে পিরোজপুর জেলার কাউখালী সরকারী বালক বিদ্যালয়ের ছাত্র। সে হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের হয়ে ইনিংস উদ্বোধন করতে নেমেছিল ইমরান। ১১৬বিস্তারিত পড়ুন
খালেদা জিয়া ও তারেক রহমানকে কারাদন্ড দেওয়ার প্রতিবাদে
কাউখালীতে বিএনপি’র অবস্থান ধর্মঘট
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তার ছেলে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে দায়ের হওয়া মামলা ও কারাদন্ডকে মিথ্যা ও প্রতিহিংসা মূলক দাবী করে কাউখালী উপজেলা বিএনপি অবস্থান ধর্মঘট পালন করেছে। মঙ্গলবার উপজেলা কার্যালয়ে পুলিশি কড়া নজরদারির মধ্যে উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এস. এম. আহসান কবীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোশারেফ হোসেন শুক্কুর, সহ-সভাপতি শাহ ইমরান ফারুক, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মনিরুজ্জামান মিঞা, যুগ্ম সাধারন সম্পাদক কাফি চৌধুরী, বদরুদ্দোজা মিয়া, দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন অলি, সহ-দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম পান্নু, প্রচারবিস্তারিত পড়ুন
নাজিরপুরে নকল সরবরাহের দায়ে একজনের কারাদন্ড
পিরোজপুরের নাজিরপুরে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে নকল সরবরাহের চেষ্টার অভিযোগে রিপন চক্রবর্তী (৩০) নামে এক ব্যক্তিকে দুই বছরের কারাদন্ড দেয়া হয়েছে। মঙ্গলবার উপজেলার গাওখালী স্কুল এ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষা কেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসার ঝুমুর বালা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ দন্ড দিয়েছেন। দন্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার দীর্ঘা ইউনিয়নের গোর্বধন গ্রামের শংকর দেব চক্রবর্তীর ছেলে। ওই কেন্দ্রে কর্তব্যরত উপ-পুলিশ পরিদর্শক (এসআই) অনুপ কুমার মন্ডল জানান, সকাল ৯টা থেকে তিনি ওই কেন্দ্রের সামনে ডিউটিরত ছিলো। সাড়ে ১০টার দিকে কেন্দ্র সংলগ্ন একটি চায়ের দোকানে বসে একটি ছেলে মোবাইলে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে নকল সরবরাহের চেষ্টা করছে এমনবিস্তারিত পড়ুন
দুটি বসতঘর ভস্মীভুত
স্বরূপকাঠিতে অগ্নিদগ্ধ হয়ে বাক প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু
স্বরূপকাঠি উপজেলায় বসতবাড়ীতে আগুন লেগে মর্মান্তিক মৃত্যু হয়েছে ফাতেমা বেগম (৮০) নামের এক বাক প্রতিবন্ধী বৃদ্ধার। সোমবার রাত ৯টার দিকে উপজেলার দক্ষিণ পূর্ব সোহাগদল গ্রামের সরদার বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা উপজেলার দৈহারী ইউনিয়নের চিলতলা গ্রামের সৈয়দ আলী শেখের স্ত্রী। উপজেলা ফায়ায় সার্ভিস সূত্রে জানাগেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত এবং দুটি বসতঘর ভস্মীভুত হয়েছে। সরদার বাড়ীর বাসিন্দা মুমিনুল কবির সিপার জানায়, ঐদিন রাতে মোঃ ছত্তার ক্বারীর ঘরে আগুন দেখে পাশের ঘরের লোকজন ডাক চিৎকার দেয়। এলাকাবাসি ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালায়। অল্পসময়ের মধ্যে আগুনেরবিস্তারিত পড়ুন
শিক্ষার্থীদের ক্লাস বর্জন, মূল ফটকে তালা
অধ্যক্ষ অপসরনের দাবীতের দ্বিতীয় দিনের বিক্ষোভে অচল বাগেরহাট মেরিন ইন্সটিটিউট
অনিয়ম দূর্নীতির অভিযোগে অধ্যক্ষ অপসারনের দাবীতে দ্বিতীয় দিনের বিক্ষোভ ও উত্তেজনায় অচল হয়ে পড়েছে বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের বৈটপুর এলাকায় অবস্থিত ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি। অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতির অভিযোগ এনে গত রবিবার রাত থেকে এ বিক্ষোভ শুরু হয়। মঙ্গলবার সকালে ইন্সটিটিউটের শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও ইন্সটিটিউটের মূল ফটকে তালা ঝুলিয়ে দ্বিতীয় দিনের বিক্ষোভ শুরু করে। পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিন ও ক্যাম্পাস চত্বরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে। এদিকে ইন্সটিটিউটের অধ্যক্ষ সিরাজুল ইসলামের অনিয়ম দূর্নীতির বিষয়ে মুখ খুলতে শুরু করেছে ইন্সটিটিউটের অন্যান্যবিস্তারিত পড়ুন
