প্রধান সূচি

খালেদা জিয়া ও তারেক রহমানকে কারাদন্ড দেওয়ার প্রতিবাদে

কাউখালীতে বিএনপি’র অবস্থান ধর্মঘট

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তার ছেলে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে দায়ের হওয়া মামলা ও কারাদন্ডকে মিথ্যা ও প্রতিহিংসা মূলক দাবী করে কাউখালী উপজেলা বিএনপি অবস্থান ধর্মঘট পালন করেছে। মঙ্গলবার উপজেলা কার্যালয়ে পুলিশি কড়া নজরদারির মধ্যে উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এস. এম. আহসান কবীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোশারেফ হোসেন শুক্কুর, সহ-সভাপতি শাহ ইমরান ফারুক, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মনিরুজ্জামান মিঞা, যুগ্ম সাধারন সম্পাদক কাফি চৌধুরী, বদরুদ্দোজা মিয়া, দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন অলি, সহ-দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম পান্নু, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সহ-মানবাধিকার সম্পাদক জাকির হোসেন, কৃষক দলের সভাপতি ফারুক হাওলাদার, ছাত্রদল নেতা লিয়াকত হোসেন, শারিফুল আজম সোহেল, সোহেল মাহমুদ, মাওলাদ হোসেন মঈন, রাকিব তালুকদার, মহিবুল্লাহ, মশিউর, সোহাগ, যুবদল নেতা রাজা প্রমূখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial