বাগেরহাটে ভ্রাম্যমান আদালতের অভিযান
বাগেরহাটে চাল মোড়কজাতে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার দায়ে সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের একটি চালকলে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মুহাম্মদ শাহরিয়ার মুক্তার ওই জরিমানা করেন।
নির্বাহী হাকিম মুহাম্মদ শাহরিয়ার মুক্তার জানান, ধান-চালসহ বিভিন্ন পণ্য মোড়কজাতে পাটের বস্তা ছাড়া বিকল্প কিছু ব্যবহার করা যাবে না। তা না মেনে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় সদর উপজেলার সুন্দরঘোনা এলাকার ওই চালকলের মালিককে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Please follow and like us:
« বাগেরহাটে নদী থেকে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) অযত্মে আর অবহেলায় বাগেরহাটের ঐতিহ্যবাহি অযোধ্য মঠ »
