প্রধান সূচি

Sunday, February 11th, 2018

 

পিরোজপুরে পুলিশের তাড়া খেয়ে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

পিরোজপুরে পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আছাদুজ্জামান বাবর (৩৫) এর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে পৌরসভার শেখ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আছাদুজ্জাদান বাবর পিরোজপুর পৌরসভার উত্তর নামাজপুর গ্রামের মৃত আনছার উদ্দিন হাওলাদারের ছেলে। সে ২০১৪ সালের অনুষ্ঠিত পিরোজপুর সদর উপজেলা নির্বাচনে বিএনপির ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন। স্থানীয় লোকজন ও পারিবারিক সূত্রে জানা গেছে, জিয়া অরফানেজ ট্রাষ্ট মামলার রায় ঘোষণার পর থেকে পুলিশ নেতা-কর্মীদের আটকের জন্য পিরোজপুর পৌর শহরের শেখপাড়া ও মধ্যরাস্তা এলাকায় প্রতিদিন বাড়িতে বাড়িতে গিয়ে অভিযান চালায়। গত শনিবার রাত ৯টার দিকেবিস্তারিত পড়ুন


অযত্মে আর অবহেলায় বাগেরহাটের ঐতিহ্যবাহি অযোধ্য মঠ

অযত্মে আর অবহেলায় রয়েছে বাগেরহাটের ঐতিহ্যবাহি অযোধ্য মঠ। মঠের উপরিভাগে বেড়ে ওটা পরগাছা ও প্রয়োজনীয় সংস্কারের অভাবে ঝুকিতে রয়েছে মূল্যবান প্রাচীন এ স্থাপনাটি। বাগেরহাট সদর উজেলার যাত্রাপুর বাজার থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে বারুইপাড়া ইউনিয়নের ভৈরব নদীর পূর্ব তীরে কোদলা গ্রামে অবস্থিত ঐত্যিবাহি এ মঠটি। প্রতœতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত সংরক্ষিত পুরাকীর্তি হলেও প্রাচীন এ মঠটি দেখতে পর্যাটকদের জন্য নেই নূন্যতম সুবিধা। আর এ কারনে স্থাপত্য নান্দনিকতায় এটি দেশের সবচাইতে সুন্দরতম মঠ হলেও এখানে আসা দর্শার্থীরা পড়ছেন নানা বিড়াম্বনায়। কবে কার দ্বারা এ মঠ নির্মিত হয়েছিল তার সঠিক কোন তথ্য না পাওয়াবিস্তারিত পড়ুন


বাগেরহাটে ভ্রাম্যমান আদালতের অভিযান

বাগেরহাটে চাল মোড়কজাতে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার দায়ে সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের একটি চালকলে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মুহাম্মদ শাহরিয়ার মুক্তার ওই জরিমানা করেন। নির্বাহী হাকিম মুহাম্মদ শাহরিয়ার মুক্তার জানান, ধান-চালসহ বিভিন্ন পণ্য মোড়কজাতে পাটের বস্তা ছাড়া বিকল্প কিছু ব্যবহার করা যাবে না। তা না মেনে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় সদর উপজেলার সুন্দরঘোনা এলাকার ওই চালকলের মালিককে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


বাগেরহাটে নদী থেকে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পানগুছি নদী থেকে অজ্ঞাত এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার সন্ন্যাসী লঞ্চঘাট সংলগ্ন নদী তীরে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়। মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল আলম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। উদ্ধার হওয়া ওই নারীর বয়স আনুমানিক ৩৫-৪০ বছর। তবে এখন পযর্ন্ত তার পরিচয় জানা যায়নি। উদ্ধার হওয়া নারীর চেহারা বিকৃত হয়ে গেছে। মৃতদেহটি অন্তত দুই সপ্তাহ আগের বলে ধারণা ওই পুলিশ কর্মকর্তার। উদ্ধারের সময় ওই নারীর শরীরে লাল রঙের একটি সোয়েটার ও পায়ে মোজা ছিল। ওসি আরওবিস্তারিত পড়ুন


কচুয়ায় সাংবাদিক ও মুক্তিযোদ্ধাদের সাথে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময় সভা

কচুয়ায় সাংবাদিক ও মুক্তিযোদ্ধাদের সাথে উপজেলা চেয়ারম্যান এএস এম মাহফুজুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কচুয়া উপজেলা চেয়ারম্যান এ.এস.এম. মাহফুজুর রহমান তার নিজ বাসভবনে উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডের সকল মুকিযোদ্ধা ও প্রেসক্লাবের সকল সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আলহাজ্জ শিকদার হাবিবুর রহমান, আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বিশিষ্ঠ মুক্তিযোদ্ধা এ্যাডঃ মোস্তাহিদুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমন্ডার হাজরা জাহিদুল ইসলাম মন্নু, সাবেক কমান্ডার সেখ মজিবুর রহমান, প্রেসক্লাব সভাপতি তুষার রায় রনি, বিশিষ্ঠ মুক্তিযোদ্ধা মোঃ আলী আকবর, মোঃ বজলুর রহমান, সেখ আনোয়ার হোসেন, নিমাইবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial