Saturday, January 27th, 2018
পিরোজপুরস্থ কলাখালী ইউনিয়ন কল্যাণ সমিতির বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো পিরোজপুর শহরে বসবাসকারী ৪নং কলাখালী ইউনিয়নের বাসিন্দাদের সংগঠন “পিরোজপুরস্থ কলাখালী ইউনিয়ন কল্যাণ সমিতি”। নবগঠিত এ সমিতির উদ্যোগে বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। শহরতলীর নামাজপুরে অবস্থিত ডিসি পার্কে এ বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পিরোজপুর শহরে বসবাসকারী কলাখালী ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ স্বপরিবারে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে পিরোজপুরস্থ ৪নং কলাখালী ইউনিয়ন কল্যাণ সমিতির একটি আহবায়ক কমিটিও ঘোষনা দেয়া হয়। কলাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এডভোকেট নাসির আহম্মেদ খানকে আহবায়ক করে ঘোষিত কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ন আহবায়ক কলাখালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো.বিস্তারিত পড়ুন
পাইকগাছায় বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়ার চেষ্টা ॥ থানায় অভিযোগ
পাইকগাছায় শিক্ষা প্রতিষ্ঠান চলাকালে এক মাদরাসা শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি ও তার অনুসারীদের বিরুদ্ধে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের চেয়ার দখলের চেষ্টা, অকথ্য ভাষায় গালিগালাজ ও চাকরিচ্যুত করার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের জরুরী সভার পর এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় চলাকালে প্রতিষ্ঠানের সভাপতি শেখ রফিকুল ইসলাম, বড়দল আলিম মাদরাসার সহকারী শিক্ষক মোঃ মনিরুজ্জামান ও শিক্ষক শেখ সোহেল উদ্দীনসহ ১০/১২ জন মিলে উচ্চস্বরে অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে বিদ্যালয়ে প্রবেশ করে।বিস্তারিত পড়ুন
পাইকগাছায় শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন
পাইকগাছায় উৎসব মূখর পরিবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক মোঃ আব্দুল গফফার জানান, পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্বাচিত শিক্ষার্থীরা হলেন, ১০ম শ্রেণির আসির ফয়সাল, ৬ষ্ঠ শ্রেণির আল শাহরিয়ার রুম্মন, ১০ম শ্রেণির এসএ আহাদ সুমন, ৯ম শ্রেণির শাহরিয়ার আহম্মেদ জয়, ৬ষ্ঠ শ্রেণির ওয়াসিফ গফুর, ৮ম শ্রেণির রাহানুর রহমান হৃদয়, ৭ম শ্রেণির সৌগত সানা ও ৮ম শ্রেণির জাবির মাহমুদ। নির্বাচন কমিশনার ছিলেন, ফয়সাল আহম্মেদ, রাম নারায়ণ বাছাড় ও আকাশ মন্ডল। প্রধান শিক্ষক অজিত কুমার মন্ডল জানান,বিস্তারিত পড়ুন
পাইকগাছায় গাঁজাসহ মহিলা আটক
পাইকগাছায় গাঁজাসহ এক মহিলাকে আটক করা হয়েছে। আটক মহিলা অর্চনা বেগম ওরফে বিউটি বেগম (৪১) উপজেলার হরিঢালী ইউনিয়নের নগর শ্রীরামপুর গ্রামের আজিজুল গাজীর স্ত্রী। শুক্রবার সন্ধ্যায় থানা পুলিশের এসআই রফিকুল ইসলাম ও বিএম বাবুল আক্তার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ীর সামনে থেকে ৫০ গ্রাম গাঁজাসহ অর্চনাকে আটক করে। এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটক মহিলাকে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে বলে ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানিয়েছেন।
নাজিরপুরে সোয়েটার কারখানায় সন্ত্রাসী হামলা ॥ লুটপাট
জেলার নাজিরপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে এক সোয়েটার কারখানায় সন্ত্রাসী হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত ৪ জনকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ৩টার দিকে উপজেলা সদরের পাতিলাখালী গ্রামে। ঘটনার পর নাজিরপুর থানা পুলিশ সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন কালে পাশর্^বর্তী শাহীন মোল্লার বাড়ী থেকে ওই কারখানা থেকে লুট হওয়া মালামালের মধ্যে আংশিক মালামাল উদ্ধার করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন কারখানার মালিক আলমগীর হোসেন জানান, ৩ মাস আগে তিনি গোপালগঞ্জ-পিরোজপুর মহাসড়কের পাশের্^ উপজেলা সদরের পাতিলাখালী এলাকায়বিস্তারিত পড়ুন
কাউখালী ষ্টুডেন্টস কাউন্সিল নির্বাচন সম্পন্ন
প্রতিবছরের ন্যায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে পিরোজপুরের কাউখালী উপজেলার ১৬টি মাধ্যমিক ও ৬৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ষ্টুডেন্টস কাউন্সিল নির্বাচন। শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রার্থী থেকে ভোটার সবাই এ নির্বাচনে শিক্ষার্থীরাই। নিয়মানুযায়ী মনোনয়নপত্র তুলে তা দাখিল করে প্রার্থীরা। পরে তারা নিজেদের ছবি সংবলিত ভোটার নম্বর দিয়ে পোস্টার সাঁটিয়ে কর্মী-সমর্থকদের নিয়ে কয়েক দিন ধরে প্রচারণা চালায়। এরপর ভোটের দিন গোপন ব্যালট পেপার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রিসাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা ও প্রার্থীদের এজেন্ট, ভোট গ্রহণের বুথ, ম্যাজিষ্ট্রেট নিয়োগ দিয়ে লাইনে দাঁড়িয়ে ভোটবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে ৩ দিন ধরে শ্রমিক নিঁখোজ
ইন্দুরকানীতে ৩ দিন ধরে ইটভাটার শ্রমিক নিখোঁজ হওয়ায় থানায় জিডি করেছে তার স্বজনেরা। জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে উপজেলার কালাইয়া গ্রামে কঁচা নদীর তীরে অবস্থিত এস.বি.এম ইটভাটার শ্রমিক টগড়া গ্রামের মাসুম (২৫) নদীর কিনারে গেলে আর ফিরে আসেনি। পরে অনেক খোজাখুজির পর তাকে না পেয়ে তার বড় ভাই জুলু হোসেন শনিবার ইন্দুরকানী থানায় সাধারণ ডায়েরী করেন। এ ঘটনায় পুলিশ ইটভাটার শ্রমিক সর্দার খোরশেদকে জিজ্ঞাসাবাদ করেছে। ইটভাটার মালিক সাইদুর রহমান জানান, বৃহস্পতিবার আমি একটি অনুষ্ঠানে ব্যস্ত থাকায় ইটভাটায় যাইনি। কিন্তু শ্রমিক সর্দার খোরশেদ শ্রমিকদের দেখাশুনা করেন। আমি নিখোঁজের বিষয়ে শুনে থানায়বিস্তারিত পড়ুন
ভিশন-২০২১ বাস্তবায়ন করতে হলে মানস্মত শিক্ষার বিকল্প নেই …. জিয়াউল আহসান গাজী
পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পাড়েরহাট সম্মিলিত বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জিয়াউল আহসান গাজী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০২১ বাস্তবায়ন করতে হলে মানস্মত শিক্ষার বিকল্প নেই। ভবিষ্যৎ জীবন গড়তে হলে ভাল ভাবে লেখাপড়া করতে হবে। তেমনি দুর্নীতি মুক্ত সমাজ গড়তে হলে তোমাদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। শনিবার উপজেলার পাড়েরহাট সম্মিলিত বালিকা বিদ্যালয়ে ২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির তিনি এ কথা বলেন। বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান শিক্ষক দীলিপ কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিক্ষক সোহরাফ হোসেন, সিদ্ধার্থ শংকর, পরীক্ষার্থী অর্পিত কর্মকার, ফারজানা মিতু প্রমুখ।বিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
জেলার ইন্দুরকানীতে শীতার্ত হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার ইন্দুরকানী এস আর প্লাজা হলরুমে রূপাসী বাংলা উন্নয়ন সংস্থা উদ্যোগে কম্বল বিতরণ করা হয়। সংস্থার সভাপতি মো. জাকারিয় হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবাহী অফিসার মো. রাজিব আহম্মেদ। বিশেষ অতিথি ওসি মো. নাসির উদ্দিন সেখ। বক্তব্য রাখেন, রূপাসী বাংলা উন্নয়ন সংস্থার পরিচালক মো. আজাদ হোসেন বাচ্চু, সংস্থার সহ-সভাপতি মো. ফরিদ আহম্মদ, আওয়ামী লীগের নেতা দিলরুবা মিলন, সাংবাদিক এইচ এম ফারুক হোসাইন।
ইন্দুরকানীতে ট্রাকটারে আগুন ॥ পাল্টাপাল্টি অভিযোগ
ইন্দুরকানীতে ট্রাকটারে আগুন দেয়ার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। গত ২৩ জানুয়ারী রাতে দক্ষিণ ইন্দুরকানী গ্রামের আবু হানিফ খানের একটি ট্রাকটারের চাকায় দুবৃত্তরা আগুন দিলে ট্রাকটারের চাকা পুড়ে যায়। এ নিয়ে আবু হানিফ খান পার্শ্ববর্তী আব্দুর রশিদ খান ও তার ছেলেকে অভিযুক্ত করে ইন্দুরকানী থানায় ও সাংবাদিকদের কাছে অভিযোগ করেন। যা ২৪ শে জানুয়ারী আঞ্চলিক, জাতীয় ও বিভিন্ন অনলাইন সংবাদে প্রকাশিত হয়। এ ঘটনা নিয়ে অভিযুক্ত আঃ রশিদ খান পাল্টা অভিযোগ করেন। তিনি অভিযোগে জানান, পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে আবু হানিফ খানের সাথে বিরোধ থাকায় তারা নিজের ট্রাকটারের চাকায়বিস্তারিত পড়ুন
