ইন্দুরকানীতে ট্রাকটারে আগুন ॥ পাল্টাপাল্টি অভিযোগ
ইন্দুরকানীতে ট্রাকটারে আগুন দেয়ার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। গত ২৩ জানুয়ারী রাতে দক্ষিণ ইন্দুরকানী গ্রামের আবু হানিফ খানের একটি ট্রাকটারের চাকায় দুবৃত্তরা আগুন দিলে ট্রাকটারের চাকা পুড়ে যায়। এ নিয়ে আবু হানিফ খান পার্শ্ববর্তী আব্দুর রশিদ খান ও তার ছেলেকে অভিযুক্ত করে ইন্দুরকানী থানায় ও সাংবাদিকদের কাছে অভিযোগ করেন। যা ২৪ শে জানুয়ারী আঞ্চলিক, জাতীয় ও বিভিন্ন অনলাইন সংবাদে প্রকাশিত হয়। এ ঘটনা নিয়ে অভিযুক্ত আঃ রশিদ খান পাল্টা অভিযোগ করেন। তিনি অভিযোগে জানান, পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে আবু হানিফ খানের সাথে বিরোধ থাকায় তারা নিজের ট্রাকটারের চাকায় আগুন দিয়ে আমাদেরকে ফাসানোর জন্য মিথ্যা অভিযোগ করেছেন। এটা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন।
Please follow and like us:
« সাবেক মন্ত্রী মতিউর রহমানের স্মরণে শোক সভা অনুষ্ঠিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইন্দুরকানীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ »
