ইন্দুরকানীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
জেলার ইন্দুরকানীতে শীতার্ত হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার ইন্দুরকানী এস আর প্লাজা হলরুমে রূপাসী বাংলা উন্নয়ন সংস্থা উদ্যোগে কম্বল বিতরণ করা হয়।
সংস্থার সভাপতি মো. জাকারিয় হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবাহী অফিসার মো. রাজিব আহম্মেদ। বিশেষ অতিথি ওসি মো. নাসির উদ্দিন সেখ।
বক্তব্য রাখেন, রূপাসী বাংলা উন্নয়ন সংস্থার পরিচালক মো. আজাদ হোসেন বাচ্চু, সংস্থার সহ-সভাপতি মো. ফরিদ আহম্মদ, আওয়ামী লীগের নেতা দিলরুবা মিলন, সাংবাদিক এইচ এম ফারুক হোসাইন।
Please follow and like us:
« ইন্দুরকানীতে ট্রাকটারে আগুন ॥ পাল্টাপাল্টি অভিযোগ (পূর্ববর্তি সংবাদ)
