ইন্দুরকানীতে ৩ দিন ধরে শ্রমিক নিঁখোজ
ইন্দুরকানীতে ৩ দিন ধরে ইটভাটার শ্রমিক নিখোঁজ হওয়ায় থানায় জিডি করেছে তার স্বজনেরা।
জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে উপজেলার কালাইয়া গ্রামে কঁচা নদীর তীরে অবস্থিত এস.বি.এম ইটভাটার শ্রমিক টগড়া গ্রামের মাসুম (২৫) নদীর কিনারে গেলে আর ফিরে আসেনি। পরে অনেক খোজাখুজির পর তাকে না পেয়ে তার বড় ভাই জুলু হোসেন শনিবার ইন্দুরকানী থানায় সাধারণ ডায়েরী করেন। এ ঘটনায় পুলিশ ইটভাটার শ্রমিক সর্দার খোরশেদকে জিজ্ঞাসাবাদ করেছে।
ইটভাটার মালিক সাইদুর রহমান জানান, বৃহস্পতিবার আমি একটি অনুষ্ঠানে ব্যস্ত থাকায় ইটভাটায় যাইনি। কিন্তু শ্রমিক সর্দার খোরশেদ শ্রমিকদের দেখাশুনা করেন। আমি নিখোঁজের বিষয়ে শুনে থানায় জিডিসহ সন্ধানের চেষ্ঠা করছি।
ইন্দুরকানী থানার ওসি মোঃ নাসির উদ্দিন জানান, শ্রমিক নিখোঁজের বিষয়ে তার বড় ভাই সাধারণ ডায়েরী করেছেন। শ্রমিকের সন্ধানের জন্য চেষ্টা চলছে।
Please follow and like us:
« ভিশন-২০২১ বাস্তবায়ন করতে হলে মানস্মত শিক্ষার বিকল্প নেই …. জিয়াউল আহসান গাজী (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালী ষ্টুডেন্টস কাউন্সিল নির্বাচন সম্পন্ন »
