পিরোজপুরস্থ কলাখালী ইউনিয়ন কল্যাণ সমিতির বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো পিরোজপুর শহরে বসবাসকারী ৪নং কলাখালী ইউনিয়নের বাসিন্দাদের সংগঠন “পিরোজপুরস্থ কলাখালী ইউনিয়ন কল্যাণ সমিতি”।
নবগঠিত এ সমিতির উদ্যোগে বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। শহরতলীর নামাজপুরে অবস্থিত ডিসি পার্কে এ বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পিরোজপুর শহরে বসবাসকারী কলাখালী ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ স্বপরিবারে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে পিরোজপুরস্থ ৪নং কলাখালী ইউনিয়ন কল্যাণ সমিতির একটি আহবায়ক কমিটিও ঘোষনা দেয়া হয়। কলাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এডভোকেট নাসির আহম্মেদ খানকে আহবায়ক করে ঘোষিত কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ন আহবায়ক কলাখালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. দিদারুজ্জামান শিমুল, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকার সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, সাংবাদিক শিরিনা আপরোজ এবং সদস্য সচিব মাহাবুবুর আলম টিপু। 
বনভোজনের পাশাপাশি দিনব্যাপী আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে ছিল- বাচ্চাদের ক্রীড়া প্রতিযোগিতা, মহিলাদের বালিস নিক্ষেপ প্রতিযোগিতা, যাদু প্রদর্শন, সংগীত পরিবেশন ও র্যাফেল ড্র।
