প্রধান সূচি

ভান্ডারিয়ায় উৎসবমুখর পরিবেশে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন সম্পন্ন

ভান্ডারিয়ায় শনিবার সারাদেশের ন্যায় উৎসবমুখর পরিবেশে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে  সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার  প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের একযোগে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। শিক্ষা জীবনের শুরু থেকে শিশুদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ সৃষ্টির লক্ষে নির্বাচনকে কেন্দ্র করে ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। প্রতিদ্বন্দী প্রার্থীরা বিদ্যালয় আঙিনায় পোস্টার সাঁটিয়েছেন এবং প্রার্থীরা সহপাঠিদের নিকট ভোট প্রার্থনা জন্য নানা রকন কৌশল অবলম্বন করছে। ভোট গ্রহন কালে উপজেলার বিভিন্ন বিদ্যালয় সরেজমিন ঘুরে এমন চিত্র দেখা গেছে।

নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনার, প্রিজাইডিং, পুলিং অফিসারের দায়িত্ব শিক্ষার্থীরাই পালন করেছে এবং  নিরাপত্তার জন্য শিক্ষার্থীদের মধ্য থেকে আনসার ও পুলিশ নিয়োগ করা হয়।

সংশ্লিষ্টদপ্তর সূত্রে জানাগেছে, প্রাথমিকে উপজেলার ১৬২টি স্কুলের মধ্যে ৩৫টি স্কুলে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাকী গুলি সিলেকশনে নেয়া হয়েছে। মাধ্যমিকে ৩৮টি বিদ্যালয়ের মধ্যে ১৩টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাকীগুলি সিলেকশনে নেয়া হয়েছে উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার জানান। এদিকে কোন কোন কেন্দ্রে ফলাফল প্রকাশে সন্ধ্যা পর্যন্ত সময় লেগেছে। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী ভোট কেন্দ্র পরিদর্শণ করেছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial