ভান্ডারিয়ায় অগ্নিকান্ডে দুটি মুদি দোকান ভস্মীভূত
ভান্ডারিয়ায় শনিবার সন্ধ্যারাতে নদমুলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানীয় লিয়াকত মার্কেটে এক অগ্নিকান্ডের ঘটনায় দুটি মুদি দোকান ভস্মীভূত হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই অগ্নিকান্ডেরর ঘটনা ঘটে। পৌনে আটটার দিকে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা প্রায় দের ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। জ্বগদিশের মুদির দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। ভান্ডারিয়া ফায়ার স্টেশন কর্মকর্তা কাঞ্চন আলী মৃধা জানান বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। এত প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
Please follow and like us:
« ভান্ডারিয়ায় উৎসবমুখর পরিবেশে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন সম্পন্ন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) স্বরূপকাঠির গুয়ারেখা ভরতকাঠি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত »
