Sunday, January 28th, 2018
হুমকির মুখে দুটি শিক্ষা প্রতিষ্ঠান
নাজিরপুরে সরকারি টাকায় মাঠ ভরাট দিতে অবৈধ বালু উত্তোলন
নাজিরপুরে কাজের বিনিময় খাদ্য (কাবিটা) কর্মসূচীর সরকারী টাকায় মাঠ ভরাট দিতে স্থানীয় একটি নদী থেকে অবৈধ বালু উত্তোলন করা হচ্ছে। স্থানীয়দের দাবী এ বালু উত্তোলনের ফলে নদী ভাঙ্গনের সৃষ্টি হয়ে হুমকীর মুখে পড়বে ওই নদী সংলগ্ন ২টি শিক্ষা প্রতিষ্ঠানসহ বাজার ও ষ্টেডিয়াম। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কাজের বিনিময় টাকা কর্মসূচীর আওয়াতায় একটি প্রকল্পে উপজেলার ষ্টেডিয়াম সংলগ্ন দক্ষিন পাশের একটি ডোবা ভরাট করতে ৩ লাখ ২ হাজার ৮শ’ ৬৭ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য তাজুল ইসলাম ওই প্রকল্পের সভাপতি। তবে উপজেলা পরিষদের চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ৩দিন কর্মবিরতি
রাষ্ট্রীয় কোষাগার থেকে পেনশনসহ বেতন-ভাতা প্রদানের দাবীতে মঠবাড়িয়া পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা রবিবার থেকে তিন দিন পূর্ন দিবস কর্মবিরতি চলছে। কাল ৬টা থেকে অফিস ভবনে তালা ঝুলিয়ে পৌর ভবনের সামনে প্রায় শতাধিক কর্মকর্তা-কর্মচারী দাবী আদায়ের লক্ষে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করবেন। এসময় পৌরসভার সচিব হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে দাবী বাস্তবায়নের পক্ষে বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী আব্দুস ছালেক, হিসাব রক্ষক শাহ আলম, কর নির্ধারক নুরুজ্জামান, মনিরুজ্জামান, শিরিন আক্তর, কামরুন্নাহার ও পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি শাহ আলম প্রমুখ। শেষে স্থানীয় সাংসদ ডা. রুস্তম আলী ফরাজীর মাধ্যমে প্রধান মন্ত্রীর বরাবর স্মারকলীপিবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা
মঠবাড়িয়ায় আঃ ওহাব মহিলা আলিম মাদ্রাসায় তিনদিন ব্যপী বার্ষিক ক্রীড়া ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগীতা রবিবার সকালে মাদ্রাসা মাঠে শুরু হয়েছে। বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাণুরাগী আজিজুল হক সেলিম মাতুব্বর। ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন মাদ্রামার ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক কাউন্সিলর হেমায়েত হোসেন। এসময় বক্তব্য রাখেন অধক্ষ্য বেলায়েত হোসেন, প্রেসক্লাব সভাপতি আবদুস সালাম আজাদী, ম্যানেজিং কমিটির সদস্য নুরুজ্জামান তালুকদার, রুম্মান মল্লিক, স্বাধীন খান হিরা প্রমুখ।
চারদিন ধরে নিঁখোজ ইন্দুরকানীর শ্রমিক
ইন্দুরকানীতে চারদিন ধরে ইটভাটার শ্রমিক নিখোঁজ থানায় জিডি করেছে তার স্বজনেরা। জানা যায়, গত বৃহস্পতিবার সকালে উপজেলার কালাইয়া গ্রামে কচাঁ নদীর তীরে অবস্থিত এস.বি.এম ইটভাটার শ্রমিক টগড়া গ্রামের মাসুম (২৫) নদীর কিনারে গেলে আর ফিরে আসেনি। পরে অনেক খোজাখুজির পর তাকে না পেয়ে তার বড় ভাই জুলু হোসেন শনিবার ইন্দুরকানী থানায় সাধারণ ডায়েরী করেন। এঘটনায় পুলিশ ইটভাটার শ্রমিক সর্দার খোরশেদকে জিজ্ঞাসাবাদ করেছে। ইটভাটার মালিক সাইদুর রহমান জানান, বৃহস্পতিবার আমি একটি অনুষ্ঠানে ব্যস্ত থাকায় ইটভাটায় যাইনি। কিন্তু শ্রমিক সর্দার খোরশেদ শ্রমিকদের দেখাশুনা করেন। আমি নিখোঁজের বিষয়ে শুনে থানায় জিডি সহ সন্ধানেরবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে উপজেলা পরিষদে বিনা প্রতিদ্বন্দিতায় সংরক্ষিত আসনে মহিলা সদস্য পদে নির্বাচিত
ইন্দুরকানীতে উপজেলা পরিষদে সংরক্ষিত আসনে মহিলা সদস্য পদে উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় নাসরিন আক্তার নির্বাচিত হয়েছে। উপজেলা পরিষদ সংরক্ষিত মহিলা সদস্য পদে উপজেলার পাড়েরহাট, বালিপাড়া ও পত্তাশী ৩টি ইউনিয়নের সংরক্ষিত ৯ জন মহিলা সদস্যদের মধ্যে পত্তাশী ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য নাসরিন আক্তার প্রার্থী হন। এ পদে অন্যকোন প্রার্থী প্রতিদ্বন্দিতা না করায় তাকে বিনা প্রতিদ্বন্দিতায় রিটার্নিং অফিসার বিজয়ী ঘোষণা করেন। গত ২১ জানুয়ারী মোঃ রোকনুজ্জামান জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদে উপ-নির্বাচন ২০১৮ স্বাক্ষরিত একটি চিঠিতে তাকে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিতবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠির গুয়ারেখা ভরতকাঠি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত
যথাযথ ধর্মীয় মর্যাদায় স্বরূপকাঠির গুয়ারেখা ভরতকাঠি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) পালিত হয়েছে। গত শনিবার ভাবগাম্বীর পরিবেশে আখেরী নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনি নিয়ে আলোচনা, পবিত্র কোরআন তেলোয়াত, গজল, হামদ নাথ ও মিলাদ মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। বিশিষ্ট শিক্ষানুরাগি ও সমাজ সেবক গৌতম চন্দ্র মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গুয়ারেখা ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুর, সাংবাদিক এ কে এম কাওসার তালুকদার, মোঃ মনিরুজ্জামান শেখ, ইনকিলাব সংবাদদাতা মোঃ হাবিবুল্লাহ, বিজয় টিভির প্রতিনিধি মোঃ ফয়সাল হাসান, মোঃ আফজালবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় অগ্নিকান্ডে দুটি মুদি দোকান ভস্মীভূত
ভান্ডারিয়ায় শনিবার সন্ধ্যারাতে নদমুলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানীয় লিয়াকত মার্কেটে এক অগ্নিকান্ডের ঘটনায় দুটি মুদি দোকান ভস্মীভূত হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই অগ্নিকান্ডেরর ঘটনা ঘটে। পৌনে আটটার দিকে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা প্রায় দের ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। জ্বগদিশের মুদির দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। ভান্ডারিয়া ফায়ার স্টেশন কর্মকর্তা কাঞ্চন আলী মৃধা জানান বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। এত প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ভান্ডারিয়ায় উৎসবমুখর পরিবেশে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন সম্পন্ন
ভান্ডারিয়ায় শনিবার সারাদেশের ন্যায় উৎসবমুখর পরিবেশে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের একযোগে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। শিক্ষা জীবনের শুরু থেকে শিশুদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ সৃষ্টির লক্ষে নির্বাচনকে কেন্দ্র করে ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। প্রতিদ্বন্দী প্রার্থীরা বিদ্যালয় আঙিনায় পোস্টার সাঁটিয়েছেন এবং প্রার্থীরা সহপাঠিদের নিকট ভোট প্রার্থনা জন্য নানা রকন কৌশল অবলম্বন করছে। ভোট গ্রহন কালে উপজেলার বিভিন্ন বিদ্যালয় সরেজমিন ঘুরে এমন চিত্র দেখা গেছে। নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনার, প্রিজাইডিং, পুলিং অফিসারের দায়িত্ব শিক্ষার্থীরাই পালনবিস্তারিত পড়ুন
