প্রধান সূচি

কারামুক্তির পর জেলা বিএনপি সভাপতি গাজী নুরুজ্জামান বাবুলকে ফুলেল শুভেচ্ছা

কারামুক্তির পর পিরোজপুর জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুলকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বিএনপি, যুবদল ও ছাত্রদল।

বৃহস্পতিবার সকালে গাজী নুরুজ্জামান বাবুল ঢাকা থেকে পিরোজপুরের তার নিজ বাসভবনে এলে তাকে দলীয় নেতাকর্মীরা এ শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শেখ রিয়াজউদ্দিন রানা, জেলা যুবদলের আহবায়ক এডভোকেট মনির হোসেনসহ বিএনপি  ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে, বৃহস্পতিবার সকালে বাবুল গাজী পিরোজপুরে আসার পথে পুলিশ তার গাড়িবহরে থাকা নেতাকর্মীদের পথিমধ্যে আটকে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া শহরের খুমুরিয়া এলাকার বাবুল গাজীর বাসভবনে গিয়েও পুলিশ নেতার্কীদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় পুলিশ নেতা-কর্মীদের বহনকরা কয়েকটি মটর সাইকেলও থানায় নিয়ে যায় বলে অভিযোগ করেন গাজী নুরুজ্জামান বাবুল।

উল্লেখ্য, গত বছরের ১১ নভেম্বর রাতে রমনা থানা পুলিশ পিরোজপুর জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুলকে ঢাকার বাসা থেকে গ্রেফতার করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial