গৃহবধূকে যৌন হয়রানির ঘটনায় মামলা
ইন্দুরকানীতে মামলা তুলে নেয়ার জন্য প্রতিপক্ষের হুমকি
ইন্দুরকানীতে যৌন হয়রানির ঘটনায় দায়েরকৃত মামলা তুলে নেয়ার জন্য প্রতিপক্ষ গৃহবধূকে হুমকি দিচ্ছে। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে বৃহস্পতিবার হুমকিদাতা মামলার আসামী ইন্দুরকানী গ্রামের মোঃ শাহজাহান হাওলাদার ওরফে কুড়াল শাহজাহান ও তার ভাই অহিদুজ্জামান হাওলাদারের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় সাধারণ ডায়েরী করেন।
ডায়েরী সূত্রে জানা যায়, ইন্দুরকানী গ্রামের এক গৃহবধূকে যৌন হরয়ানির প্রতিবাদে গত ৮ জানুয়ারী ইন্দুরকানী থানায় ওই গৃহবধূ মোঃ শাহজাহান হাওলাদার ওরফে কুড়াল শাহজাহানকে আসামী করে মামলা দায়ের করেন। এরপর থেকে মোঃ শাহজাহান হাওলাদার ওরফে কুড়াল শাহজাহান বিভিন্ন ব্যক্তির মাধ্যমে এবং তার ভাই অহিদুজ্জামান হাওলাদার ওই গৃহবধূকে মামলা তুলে নেয়ার জন্য হুমকি দেয়।
Please follow and like us:
« বাগেরহারটে স্বীকৃতি পেতে ৭ দিন ধরে স্বামীর বাড়িতে স্ত্রী ও সন্তানের অবস্থান (পূর্ববর্তি সংবাদ)
