Thursday, January 18th, 2018
সমস্যা ও সীমাবদ্ধতার মধ্যেই উন্নয়নমূলক কাজ করতে হবে …. মহিউদ্দিন মহারাজ
পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ বলেছেন, আমাদের অনেক সমস্যা ও সীমাবদ্ধতা রয়েছে। তবে তার মধ্য থেকেই আমাদের উন্নয়নমূলক কাজ করতে হবে। জেলা পরিষদ সমগ্র জেলার উন্নয়নমূলক কাজের পর্যালোচনা করার বিধিবিধান থাকলেও বাস্তবতা অনেক ভিন্ন। জেলা পরিষদের পাশাপাশি জেলায় সংসদ সদস্যবৃন্দ, উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠান উন্নয়নমূলক কাজ পরিচালনা করে। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় একই উন্নয়নমূলক প্রকল্প দুই তিনটি প্রতিষ্ঠান থেকে করা হয়। তবে এইভাবে যাতে কাজ না হয় সেদিকে খেয়াল রেখেই পিরোজপুর জেলা পরিষদ উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। তিনিবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে পাড়েরহাট সম্মিলিত বালিকা বিদ্যালয়ের নবীন বরণ
ইন্দুরকানীতে পাড়েরহাট সম্মিলিত বালিকা বিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় মিলনায়তনে সিনিয়র শিক্ষক অঞ্জলী রানীর সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জিয়াউল আহসান গাজী। এসময় বক্তব্য রাখেন, সহকারি শিক্ষক পলাশ কান্তি, শিদ্ধার্থ শংকর, নারায়ন চন্দ্র, ছাত্রী তন্বী আক্তার, অর্পিতা রানী, নিহার আক্তার প্রমুখ। পরে ৬ষ্ঠ শ্রেণির ১১১ জন নবাগত ছাত্রীকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়া হয়।
পিরোজপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
সড়ক ও জনপথ অধিদপ্তর পিরোজপুরে রাস্তার পাশে গড়ে উঠা পাকা ও আধাপাকা অবৈধ স্থাপনা দখলমুক্ত করার লক্ষে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। বৃহষ্পতিবার সকালে পিরোজপুর শহরের সিও অফিস থেকে শুরু করে পুরাতন বাসস্টান্ড পর্যন্ত রাস্তার দুই পাশের কয়েকশ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ছয়মাস আগে গত বছরের ২৫ জুলাই একই এলাকায় অনুরূপ উচ্ছেদ অভিযানে চার শতাধিক অবৈধ স্থাপনা ভেঙ্গে দেয়া হলেও প্রভাবশালী মহলের ছত্রছায়ায় আবারো তা গড়ে ওঠে। অভিযান পরিচালনা করেন সড়ক জনপথ অধিদপ্তরের খুলনা জোনের এস্ট্রেট ও আইন কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শরিফুল ইসলাম ও পিরোজপুর সড়ক ও জনপথবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় শুক্রবার থেকে ৫ দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল শুরু
মঠবাড়িয়া পৌর শহরের দক্ষিণ বন্দর জামে মসজিদ ঈদগাহে মসজিদ কমিটি ও যুবকদের উদ্যোগে শুক্রবার থেকে ৫ দিনব্যাপী ১২তম তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে পবিত্র কুরআন থেকে তাফসীর পেশ করবেন মুফাসসীরে কুরআন (রংপুর) অধ্যাপক মাওলানা মোঃ নূরুল আমীন, হামিয়ে সুন্নাহ মাদ্রাসার (রংপুর) মুহতামিম হাফেজ মাওলানা মুফতি ঈসা আসয়াদী, দারুল আবরার মডেল মাদ্রাসার (বরিশাল) অধ্যক্ষ মাওলানা মুফতি মোঃ রফিকুল ইসলাম, ঝালকাঠী এনএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ শায়খুল হাদীস মাওলানা আবু জাফর মোঃ ছালেহ ও জামেয়া ইসলামীয়া মাহমুদিয়া মাদ্রাসার (বরিশাল) সাবেক মুহাদ্দিস হাফেজ মাওলানা মুফতি মোঃ রফিকুল ইসলাম প্রমূখ। মাহফিলের এক যুগ পূর্তিবিস্তারিত পড়ুন
কাউখালীতে কৃষকদের সাথে মতবিনিময়
জেলার কাউখালীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র চাষী সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দক্ষিণ পশ্চিম অঞ্চলের ক্ষুদ্র চাষিদের জন্য কৃষি সহায়ক প্রকল্পের (এ,এস,এস,এস.আর,বিপি) উদ্যোগে কাউখালী সদর ইউনিয়নের গান্ডতা ফল ফসল কৃষি গ্রুপর সদস্যদের অংশগ্রহণে বৃহস্পতিবার এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা আলী আজিম শরীফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং এর পরিচালক মীর নুরুল আলম। বক্তব্য রাখেন, বাংলাদেশ দক্ষিণ পশ্চিম অঞ্চলে ক্ষুদ্র চাষীদের জন্য কৃষি সহায়ক প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ সফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার অরবিন্দুবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে ৪ হিন্দু বাড়িতে ডাকাতির ঘটনায় ডাকাত গ্রেফতার
ইন্দুরকানীতে ৪ হিন্দু বাড়িতে ডাকাতির ৩ দিন পর এক দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ইন্দুরকানী থানার ওসি মোঃ নাসির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ পার্শ্ববর্তী মোড়েলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া গ্রামের লক্ষ্মনেরহাট এলাকায় অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত আলী আকবর হাওলাদারের ছেলে বাহাদুর হাওলাদার (৪২)কে আটক করে। আটক বাহাদুরের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় একটি ডাকাতি মামলা ও মোড়েলগঞ্জ থানায় খুনসহ ডাকাতির মামলা রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আঃ রহিম জানান, ৪ হিন্দু বাড়িতে ডাকাতির মামলায় আটককৃত চিহ্নিত ডাকাতকে আসামী করা হয়েছে।
কারামুক্তির পর জেলা বিএনপি সভাপতি গাজী নুরুজ্জামান বাবুলকে ফুলেল শুভেচ্ছা
কারামুক্তির পর পিরোজপুর জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুলকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বিএনপি, যুবদল ও ছাত্রদল। বৃহস্পতিবার সকালে গাজী নুরুজ্জামান বাবুল ঢাকা থেকে পিরোজপুরের তার নিজ বাসভবনে এলে তাকে দলীয় নেতাকর্মীরা এ শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শেখ রিয়াজউদ্দিন রানা, জেলা যুবদলের আহবায়ক এডভোকেট মনির হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এদিকে, বৃহস্পতিবার সকালে বাবুল গাজী পিরোজপুরে আসার পথে পুলিশ তার গাড়িবহরে থাকা নেতাকর্মীদের পথিমধ্যে আটকে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া শহরের খুমুরিয়া এলাকার বাবুল গাজীর বাসভবনে গিয়েও পুলিশ নেতার্কীদের ছত্রভঙ্গ করে দেয়। এসময়বিস্তারিত পড়ুন
গৃহবধূকে যৌন হয়রানির ঘটনায় মামলা
ইন্দুরকানীতে মামলা তুলে নেয়ার জন্য প্রতিপক্ষের হুমকি
ইন্দুরকানীতে যৌন হয়রানির ঘটনায় দায়েরকৃত মামলা তুলে নেয়ার জন্য প্রতিপক্ষ গৃহবধূকে হুমকি দিচ্ছে। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে বৃহস্পতিবার হুমকিদাতা মামলার আসামী ইন্দুরকানী গ্রামের মোঃ শাহজাহান হাওলাদার ওরফে কুড়াল শাহজাহান ও তার ভাই অহিদুজ্জামান হাওলাদারের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় সাধারণ ডায়েরী করেন। ডায়েরী সূত্রে জানা যায়, ইন্দুরকানী গ্রামের এক গৃহবধূকে যৌন হরয়ানির প্রতিবাদে গত ৮ জানুয়ারী ইন্দুরকানী থানায় ওই গৃহবধূ মোঃ শাহজাহান হাওলাদার ওরফে কুড়াল শাহজাহানকে আসামী করে মামলা দায়ের করেন। এরপর থেকে মোঃ শাহজাহান হাওলাদার ওরফে কুড়াল শাহজাহান বিভিন্ন ব্যক্তির মাধ্যমে এবং তার ভাই অহিদুজ্জামান হাওলাদার ওই গৃহবধূকে মামলা তুলেবিস্তারিত পড়ুন
হিন্দু পরিচয় গোপন করে মুসলিম মেয়েকে বিয়ে
বাগেরহারটে স্বীকৃতি পেতে ৭ দিন ধরে স্বামীর বাড়িতে স্ত্রী ও সন্তানের অবস্থান
প্রতারণার আশ্রয় নিয়ে বিয়ে ও সংসার করার দীর্ঘদিন পর প্রথম স্ত্রী তহমিনা এবং কন্যা তারিনাকে ফেলে এসে দ্বিতীয় বিবাহ করা স্বামীর বাড়ীতে উঠে স্বামী-সন্তানের স্বীকৃতির আদায়ের জন্য অনশন করছেন তহমিনা। স্বামী ও সন্তানের পিতৃ অধিকারের দাবীতে ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা গ্রাম থেকে গত শনিবার আসা তহমিনা আক্তার (২৭) তাদের ১ বছরের কন্যা সন্তান জান্নাতুল ফেরদৌস তারিনকে নিয়ে বাগেরহাটের রামপাল উপজেলার গিলাতলা গ্রামের স্বামী রাখাল চন্দ্র পাল ওরফে রিপন খানের বাড়ীতে উঠে গত ৭ দিন ধরে অবস্থান করছেন। জানা গেছে, রামপালের গিলাতলা গ্রামের বিমল কৃষ্ণ পালের ছেলে রাখাল চন্দ্র পাল (৩১)বিস্তারিত পড়ুন
বাগেরহাটে এশিয়ান টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বাগেরহাটে র্যালি, আলোচনা সভা, কেককাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয়েছে এশিয়ান টিভির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী। বৃহস্পতিবার বেলা ১১ টায় বাগেরহাট প্রেসক্লাব থেকে এক বিশাল র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বাগেরহাট-২ আসন এর সংসদ সদস্য এডভোকেট মীর শওকাত আলী বাদশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন, বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শাহীন হোসেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক এ বাকী তালুকদার। আলোচনাবিস্তারিত পড়ুন
