ইন্দুরকানীতে পাড়েরহাট সম্মিলিত বালিকা বিদ্যালয়ের নবীন বরণ
ইন্দুরকানীতে পাড়েরহাট সম্মিলিত বালিকা বিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় মিলনায়তনে সিনিয়র শিক্ষক অঞ্জলী রানীর সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জিয়াউল আহসান গাজী। এসময় বক্তব্য রাখেন, সহকারি শিক্ষক পলাশ কান্তি, শিদ্ধার্থ শংকর, নারায়ন চন্দ্র, ছাত্রী তন্বী আক্তার, অর্পিতা রানী, নিহার আক্তার প্রমুখ। পরে ৬ষ্ঠ শ্রেণির ১১১ জন নবাগত ছাত্রীকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়া হয়।
Please follow and like us:
« পিরোজপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) সমস্যা ও সীমাবদ্ধতার মধ্যেই উন্নয়নমূলক কাজ করতে হবে …. মহিউদ্দিন মহারাজ »
