বাগেরহাটে এশিয়ান টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বাগেরহাটে র্যালি, আলোচনা সভা, কেককাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয়েছে এশিয়ান টিভির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী। বৃহস্পতিবার বেলা ১১ টায় বাগেরহাট প্রেসক্লাব থেকে এক বিশাল র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বাগেরহাট-২ আসন এর সংসদ সদস্য এডভোকেট মীর শওকাত আলী বাদশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন, বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শাহীন হোসেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক এ বাকী তালুকদার।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, এশিয়ান টিভির বাগেরহাট জেলা প্রতিনিধি মোঃ কামরুজ্জামান, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক এবিএম মোজাফ্ফর হোসেন, বাবুল সরদার, প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোঃ ইয়ামিন আলী, সাংবাদিক নকিব সিরাজুল ইসলাম, সমকাল সুহৃদ সমাজের সভাপতি শেখ শাকির হোসেন, সাংবাদিক শাহেন শাহ সোহান সৈয়দ শওকত হোসেন, বাংলাদেশ মহিলা পরিষদের বাগেরহাট সভানেত্রী শিল্পী সমাদ্দার, এডভোকেট লুনা সিদ্দিকী, কবি তৈফুন্নাহার প্রমুখ।
আলোচনা শেষে অতিথিবৃন্দ এশিয়ান টিভির ৫ম বর্ষপূর্তি উৎসবের কেক কাটেন। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
