প্রধান সূচি

স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ছাত্রলীগের পৃথক আলোচনা সভা

পাইকগাছায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ছাত্রলীগের উদ্যোগে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে পৌর ছাত্রলীগের সভাপতি মাসুদ পারভেজ রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, আ’লীগনেতা আব্দুর রাজ্জাক মলঙ্গী।

বক্তব্য রাখেন জেলা যুবলীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, যুবলীগনেতা শেখ মাসুদুর রহমান, জগদীশ চন্দ্র রায়, উপজেলা ছাত্রলীগের সভাপতি এস এম মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক তানজিম মুস্তাফিজ বাচ্চু, ছাত্রলীগনেতা মেহেদী হাসান নান্টু, তানভীর, রাসেল, হাবিবুর রহমান, সুমিত বিশ্বাস, অমিত হালদার, রাহুল ভরামী, তাসিন মেজবাহ সুমন, চন্দন সরকার, সৈকত মন্ডল, সৌরভ গাইন, বাপ্পী শেখ, জয় মন্ডল, ইয়াসিন আরাফাত, স্বাধীন রহমান, শুভ রঞ্জন সানা।

অনুরূপভাবে বিকালে গজালিয়া উদয়ন সংঘ চত্ত্বরে চাঁদখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহাজাদা আলম তুরাগের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগনেতা জিএম ইকরামুল ইসলাম।

বক্তব্য রাখেন গাজী শফিকুল ইসলাম, জিএম আব্দুল গনি, মশিউর রহমান রাজু, জিএম নাজমুল হক, জিএম বাসারুল ইসলাম, আশরাফুল ইসলাম পিন্টু, শফিকুল ইসলাম, আব্দুর রহমান, নাইম, সুমন, কঙ্কন, শাহীনুর ইসলাম, ময়নুল ইসলাম, সজিব, শরিফুল ইসলাম ও কবিরুল ইসলাম।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial