প্রধান সূচি

Wednesday, January 10th, 2018

 

পদ্মা সেতু নির্মিত হলে দক্ষিণাঞ্চলের অর্থনীতির চিত্র পাল্টে যাবে

বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. নাসির উদ্দিন আহমেদ বলেছেন, বর্তমান সরকার উন্নয়নের কাজ করছে। সরকার দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য পদ্মা সেতু নির্মান করছে। বতর্মান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর কাজ যেভাবে দ্রুত করছে তাতে দ্রুততম সময়ের মধ্যে এ সেতুর নির্মান কাজ শেষ হবে। আর পদ্মা সেতু নির্মিত হলে দক্ষিণাঞ্চলের অর্থনীতির চিত্র পাল্টে যাবে। তিনি বলেন, এক সময় আমি নিজে ঢাকা গিয়েছি ৩৩ ঘন্টায়। আর এখন মাত্র ৬/৭ ঘন্টায় ঢাকা যাওয়া যায়। পদ্মা সেতু চালু হলে পিরোজপুরের মানুষ মাত্র ৪ ঘন্টায় ঢাকা যেতে পারবে। পিরোজপুরের মঠবাড়িয়ার কৃতি সন্তানবিস্তারিত পড়ুন


কলাখালীতে যুবকের দুই পা ভেঙ্গে দিয়েছে দুবৃত্তরা

পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের রাজারকাঠী গ্রামে কামাল হোসেন হাওলাদার (৩৮) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে দুই পা ভেঙ্গে দিয়েছে দুবৃত্তরা। আজ বুধবার রাত সাড়ে ৮ টার দিকে রাজারকাঠী গ্রামের সরদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ সময় কামাল পিরোজপুর শহর থেকে বাড়িতে যাচ্ছিল। সে রাজারকাঠী গ্রামের মৃত ইয়াকুব আলী হাওলাদারের ছেলে। পিরোজপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাকিল আহম্মেদ জানান, রাত সোয়া ৯ টার দিকে আহত অবস্থায় কামালকে হাসপাতালে নিয়ে আসা হয়। আঘাতে তার দুই পা ভেঙ্গে গেছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানেও আঘাতের চিহ্ন রয়েছে। উন্নত চিকিৎসার জন্যবিস্তারিত পড়ুন


পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক আবু আহমেদ ছিদ্দীকী বুধবার তাঁর কার্যালয়ে জেলা সদরের কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময়ের পর তিনি তাঁদের কাছ থেকে জেলার উন্নয়ন সম্ভাবনা, সমস্যা ও প্রতিকূলতা সম্পর্কে জানতে চান। এসময় জেলা সম্পর্কে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন মাহামুদ হোসেন, গৌতম চৌধুরী, নাসিম আলী, জিয়াউল আহসান, একে আজাদ, ফসিউল ইসলাম বাচ্চু, জহিরুল হক টিটু, তামিম সরদার প্রমুখ। এছাড়া সরকারি কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শেখ তোফায়েল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম সোহরাব হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)বিস্তারিত পড়ুন


পিরোজপুরে কালের কন্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কালের কন্ঠের অষ্টম প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষে পিরোজপুর প্রেসক্লাব চত্ত্বরে বুধবার সকাল ১১টায় শুভ সংঘের আয়োজনে কেক কাটা ও আলেচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এর সঙ্গে চলছিল শুভ সংঘ সদস্যদের নৃত্য পরিবেশনা। অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ দেলোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুমুর রহমান বিশ্বাস, পিরোজপুর জেলা মহিলা পরিষদের সভাপতি মনিকা মন্ডল, ইত্তেফাকের ষ্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম আলী, পিরোজপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু,বিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ার তেলিখালী ও ভিটাবাড়িয়ায় অসহায় শীতার্তদের মাঝে দুঃস্থ কল্যাণ সংস্থার কম্বল বিতরণ

ভান্ডারিয়ায় বুধবার জাতীয়পার্টি জেপির চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু (এমপি) এর প্রতিষ্ঠিত বেসরকারি দুস্থ কল্যাণ সংস্থা (ডি.কে.এস) এর উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবছর ও উপজেলার তেলিখালী ও ভিটাবাড়িয়া ইউনিয়নে পৃথক ভাবে দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়। বঙ্গোপসাগরের শাখা বলেশ্বর নদ লাগোয়া তেলিখালী ইউনিয়ন পরিষদে ওই ইউনিয়নের সকল অসহায়দের মাঝে বিতরণ কালে অন্যান্যের মধ্যে অংশনেন জাতীয় পার্টি জেপির উপজেলা যুগ্ন আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, সংস্থার উপদেষ্টা এম এ রব্বানী ফিরোজ, প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার হোসেন, হাসানুল কবির, ইউপি সচিববিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় সচিব আব্দুর রব হাওলাদারের উন্নয়ন মেলা ও স্কুল পরিদর্শন

ভান্ডারিয়ায় বুধবার দুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত স্থানীয় বিহারী পাইলট বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য জাতীয় উন্নয়ন মেলার অগ্রগতি পরিদর্শণ করেন সংসদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রব হাওলাদার। এসময় ইউএনও ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী, বিহারী পাইলট বিদ্যালয়ের প্রধান শিক্ষক শশাঙ্ক শেখর চক্রবর্তীসহ সরকারি, বে-সরকারি কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি তার নিজ গ্রাম উপজেলার ভিটাবাড়ীয়া ইউনিয়নের নুরজাহান হাবিব আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ও পরিদর্শন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভিটাবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম, স্কুলের প্রধান শিক্ষক সঞ্জীব কুমার এবং সচিবেরবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

ভান্ডারিয়া পৌর শহরের গাজীপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আঃ হাই এর বিরুদ্ধে নিয়োগ বানিজ্য ও প্রতিষ্ঠানে র্দীঘদিন ধরে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সুত্রে জানা যায়, গাজীপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল হাই মাদ্রাসার অফিস সহকারী ও এম.এল.এস.এস (দপ্তরী) দুটি পদে নিয়োগে প্রতিষ্ঠানের উন্নায়নের কথা বলে ১০ লাখ টাকা অত্মসাৎ, মাদ্রাসার শিক্ষক মোসলেম উদ্দিন ১৯৯৬ সালের মৃত্যুর পরে তার বেতন অবৈধ ভাবে উত্তলন করে নগত টাকা আত্মসাৎসহ প্রতিষ্ঠানের আনুমানিক ৫ লাখ টাকা মুল্যের শতাধিক মেহেগুনি ও রেন্ট্রি গাছ কেটে অবৈধ ভাবে বিক্রির মাধ্যমে অত্মসাৎ করেন এসব ঘটনায়বিস্তারিত পড়ুন


নাজিরপুরে স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু

নাজিরপুরে স্বর্ণা আক্তার (১৪) নামে এক স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার মালিখালী ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। স্বর্ণা আক্তার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী এবং কোটালীপাড়া উপজেলার হিজলবাড়ী গ্রামের লেবানন প্রবাসী শাহ আলমের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই ছাত্রীর পিতা লেবানন থাকায় সে তার মায়ের সাথে উপজেলার উত্তর ঝনঝনিয়া গ্রামে নানা সাহেব আলীর বাড়ী থেকে বাঁশবাড়িয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়া করতো। গত মঙ্গলবার বিকেলে স্বর্ণাকে চিকিৎসার জন্য ওই বাড়ি থেকে বের করা হলেও স্থানীয় কেহ বিষয়টি জানতে পারেনি।বিস্তারিত পড়ুন


ইন্দুরকানী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তণ দিবসে র‌্যালী ও আলোচনা সভা

ইন্দুরকানী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তণ দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিবসটি উপলেেক্ষ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালীটি উপজেলা আওয়ামী লীগ কার্যলয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শেষে হয়। পরে এখানে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আঃ খালেক গাজীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মোঃ মনিরুজ্জামান, তথ্য ও গবেষণা সম্পাদক এইচ. এম বজলুর রহমান মিন্টু, বালিপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান হাওলাদার, উপজেলা যুবলীগের সভাপতি আঃ রাজ্জাক মাতুব্বর,বিস্তারিত পড়ুন


দেশীয় মাছের তালিকা ছোট হয়ে আসছে!

মঠবাড়িয়ায় চলছে ছোট মাছ নিধনের উৎসব

দেশীয় মাছের ভান্ডার বলে খ্যাত উপকূলীয় মঠবাড়িয়া উপজেলায় চলছে মাছ নিধনের উৎসব। প্রশাসনের নীরব ভূমিকায় অসাধু জেলেরা অবৈধ জাল, চাই ও কীট নাশক প্রয়োগে বেপরোয়াভাবে মাছ নিধন করায় উপজেলার জলাশয় গুলো এখন দেশী মাছ শূন্য হওয়ার পথে। পরিকল্পিতভাবে নিধন উৎসবে ছোট হয়ে আসছে দেশী মাছের তালিকা। ভৌগলিক অবস্থানে নিচু ভূমির মঠবাড়িয়া উপজেলার অসংখ্য জলাশয়ে এক সময়ে দেশী মাছের অভয়ারণ্য ছিল। দিন দিন জলাশয় ভরাট করে আবাস গড়া এবং নিত্য নতুন পদ্ধতিতে মাছ নিধনের ফলে বিলুপ্ত হয়ে গেছে অনেক দেশী মাছ। শোল, গজার, কৈ, শিং, মাগুর, পুটি, পাবদা, টেংরা, বাইলা, টাকি,বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial